By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১০০ টাকায় ১৯৯টা কাবিননামা পাওয়া যায়, বললেন পরীমণি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বই পত্রবিনোদনসর্বশেষ

১০০ টাকায় ১৯৯টা কাবিননামা পাওয়া যায়, বললেন পরীমণি

Last updated: February 3, 2016 2:30 pm
11 years ago
3 Min Read
SHARE

এবার সামনে এলো পরীমনির কাবিন নামা। তবে পরীমনি এগুলোকে মিথ্যে দাবি করে বলেন, এসবের সত্যতা প্রমাণ করেই ছাড়ব। পরীমনি বলেন ছবিগুলো ভুয়া। একইসাথে বলেন, এইসব কাবিননামা ১০০ টাকা দিলে ১৯৯ টা বানানো যায়। গতকাল রবিবার পরীমনির বেশকিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। কিন্তু পরীমনি সেই ছবি সম্পর্কে বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ছবিগুলো ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন আমি আমার পরিচিত সবার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলি। এটাকে আমার দুর্বলতা ভেবে একটা চক্র সুযোগ নিচ্ছে।

তবে পরীমনি’র এসব ছবির রেশ কাটতে না কাটতে সোমবার শাকিল রিয়াজ নামের আরেকজন পরীমনির বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সাথে তিনি লিখেছেন, ‘একটু আগে পরীমনি ভাবীকে নিয়ে একটা পোস্ট দেখলাম, যেখানে ভাবীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে। আসল সত্য হয়তো অনেকেই জানেন না। পরীমনির আসল নাম সামসুর নাহার স্মৃতি। ভাবী আমাদের খুব কাছের বড় ভাইয়ের বৌ। ভাইয়ের নাম সৌরভ কবীর। ভাবীকে নিয়ে এ সব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখবুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময়, আসল সত্যটা সবার সামনে তুলে ধরার। ভাই ও ভাবীর বিয়ে হয় ২৮ এপ্রিল ২০১২ সালে। ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে। ভাই এবং ভাবী নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবী মিডিয়া জগতে প্রবেশ করেন। ভাই এবং ভাবীর নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। তারা এখনও একসঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এ ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম। ভাই ও ভাবী আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারও কোনও সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত।’

সৌরভ নামের কাউকে চেনেন কি না, কিংবা আপনি কি সৌরভের স্ত্রী এমন প্রশ্নের জবাবে পরী উচ্চস্বরে হেসে বলেন, এই ধরনের সংবাদ যে কোত্থেকে আসে। এগুলোর উত্তরই দিতে ইচ্ছে করে না।

পরীমনির সোমবার প্রকাশিত ছবি সম্পর্কে ভাষ্য ‘আমার কাছে পুরো ব্যাপারটি হাস্যকর মনে হচ্ছে। আমি প্রমাণ করে দেবো বিষয়টি পুরোপুরি মিথ্যা এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের জবাব আমি সময়মতো দেবো। ছবিগুলো সম্পূর্ণ ফেইক।

- Advertisement -
Ad image

একইসাথে পাওয়া গেছে একটি নিকাহনামা। যেটি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এই নিকাহনামার ব্যাপারে পরীমনির ভাষ্য এগুলো সব সাজানো বানোয়াট। ইচ্ছেকরলেই শতশত ভুয়া কাবিননামা বানানো যায়।

You Might Also Like

‘আই ডোন্ট কেয়ার’
মহাত্মা গান্ধীকে নিয়ে করা অরুন্ধতী রায়ের মন্তব্যে
লন্ডনে বাংলাদেশ বইমেলা ১০ ও ১১ সেপ্টেম্বর এবারও মেলায় অংশ নিচ্ছে বাসিয়া প্রকাশনী মেলায় আসছে বাসিয়া প্রকাশনীর ৮টি নতুন বই
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা……….বিভাগীয় কমিশনার
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বিভাগীয় সম্মেলন ও সংবর্ধনা আলোকিত সমাজ গড়তে পুস্তক ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে
Previous Article কলকাতার শ্রাবন্তীকে পাচ্ছেন শাকিব
Next Article সিনেমা হলের অন্ধকারে এখনও মুনমুন-ময়ূরীর দাপট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন সিনাগগ ভবনটি এখন মসজিদেরই সম্পদ ,১১ লাখ পাউন্ড ক্বরজে হাসানা পরিশোধে সহযোগিতা কামনা

11 years ago

পলাশ আফজালের উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন ২১ আগস্ট বিকাল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনারে

9 years ago

বিশ্বের ২৬ দেশে রাষ্ট্র ও সরকারের নেতৃত্বে নারী

10 years ago

সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?