By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ২৪ ঘণ্টায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭২
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

২৪ ঘণ্টায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭২

Last updated: July 31, 2020 5:42 pm
6 years ago
2 Min Read
SHARE

বাসিয়া ডেস্ক :: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ১১১ জনে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৭২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯ জনে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৮ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১০ জন এবং সত্তরোর্ধ্ব চারজন রয়েছেন।
বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।
বৈশ্বিক সর্বশেষ
গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৭৫ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৭৭ হাজারের বেশি।
তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি নয় লাখ ৪০ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
সৌজন্যে : জাগোনিউজ ২৪

You Might Also Like

সু শিতি মানুষ গড়তে হলে প্রয়োজন সকলের চেষ্টা ও সাধনা অধ্য কবি কালাম আজাদ
বাসিয়া পত্রিকা অফিসে জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দের মতবিনিময়
বাসিয়া সম্পাদকের সাথে বরিশালের আগৈলঝাড়া প্রেসকাসের সাংবাদিকদের সাাৎ
থানায় ঢুকে নারী পুলিশের শ্লীলতাহানি
পুরুষালি সমস্যার ঘরোয়া উপায়ে সমাধান
Previous Article আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
Next Article সিলেটে ঈদ জামাতের সময়সূচি

You Might Also Like

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন, অর্ধেক টিকিট অনলাইনে

5 years ago

কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন —প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ

4 years ago

সিলেটে প্রিমিয়ার ব্যাংক’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্্যাপিত

11 years ago

করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?