By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলে নতুন কমিটি চায় বিএনপি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলে নতুন কমিটি চায় বিএনপি

Last updated: August 16, 2015 12:30 pm
11 years ago
3 Min Read
SHARE

003ঢাকা, ১৬ আগষ্ট- দুই দফায় সরকারবিরোধী আন্দোলনে নেমে সফলতা না পাওয়া বিএনপি এবার তৃণমূলে সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করে নতুন নেতৃত্ব আনতে দলের সবগুলো সাংগঠনিক কমিটিকে (জেলা কমিটি) সময় বেঁধে দিয়েছে দলটি।

এ সংক্রান্ত চিঠি এরইমধ্যে সারা দেশের ৭৫টি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে শাহজাহানের স্বাক্ষরে এসব চিঠি পাঠানো হয়।

- Advertisement -
Ad image

গত ৯ অগাস্ট থেকে ডাকযোগে চিঠিগুলো পাঠানো হয় জানিয়ে শনিবার রাতে শাহজাহান বলেন, “দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তৃনমূল পর্যায়ে সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জেলা কমিটিগুলোকে বলেছি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিল অথবা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে।

“এটা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কমিটির বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জেলা কমিটির কাছে পাঠানো চিঠিতে বিগত আন্দোলনে সক্রিয়দের মূল্যায়নের পাশাপাশি যারা আন্দোলনে নিস্ক্রিয় ছিলেন তাদের নিজেদের থেকে কমিটির পদ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “হাজার হাজার নেতা-কর্মীর সীমাহীন ত্যাগ, সাহসী ভূমিকা ও অবর্ণনীয় নির্যাতনের পাশাপাশি আমাদের দল এবং অঙ্গদল ও সহযোগী সংগঠনসমূহের অনেক নেতা-কর্মীর দায়িত্ব পালনে অবহেলা, অক্ষমতা ও অযোগ্যতা ও ব্যর্থতা লক্ষ্য করেছি।

“ভয়ভীতি, ব্যক্তি স্বার্থ ও আপোষকামিতা আমাদের আন্দোলন-সংগ্রামকে দুর্বল ও ক্ষতি করেছে। তাদের এসব কর্মকাণ্ড ও তৎপরতা সাংগঠনিকভাবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিৎ। যারা দল, অঙ্গদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ ও দায়িত্বে থেকে যে কোনো কারণে হোক ব্যর্থ হয়েছেন, তাদের নিজেদেরই পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে যোগ্যতর ব্যক্তিদের দলের পদ ও দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করা উচিৎ।”

- Advertisement -
Ad image

তিন পৃষ্ঠার ওই চিঠিতে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে বিএনপি চেয়ারপারসনের নির্দেশনাও তুলে দেওয়া হয়েছে।

মোহাম্মদ শাহজাহান বলেন, “জেলা কমিটিগুলোর অধীনের কমিটি গঠনের কাজ সেপ্টেম্বরে শেষ হওয়ার পর কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে।”

সারা দেশে বিএনপির ৭৫টি সাংগঠনিক কমিটির মধ্যে ৬৯টিই মেয়াদোত্তীর্ণ। এরমধ্যে নেত্রকোণা, ময়মনসিংহ-উত্তর এবং চট্টগ্রাম-উত্তরসহ ১৬টি জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে কাজ করছে।

- Advertisement -
Ad image

নতুন জেলা কমিটি আসার পর আগামী অক্টোবরে বিএনপির জাতীয় কাউন্সিল করার চিন্তা-ভাবনা রয়েছে বলে কয়েকজন নেতা জানিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। ওই নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে প্রায় মাসব্যাপী আন্দোলন চালিয়ে যায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন থেকে সরে এলেও নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে আবারও আন্দোলনে নামে বিএনপি নেতৃত্বাধীন জোট।

প্রায় তিন মাসের অবরোধ-হরতালে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ সময় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, যা থেকে বাদ পড়েননি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও।

এরপর থেকে দল গুছিয়ে আন্দোলনে যাওয়ার কথা বলে আসছেন বিএনপি প্রধানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

You Might Also Like

মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল
সিলেটে শিশু হত্যার দায়ে পাষন্ডের যাবজ্জীবন দন্ড
ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে সিলেট জেলা খেলাঘরের শোক সভা
বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ
কাতারের প্রেসিডেন্ট মসজিদে বাংলাদেশি খতিব
Previous Article ৪১৯ যাত্রী নিয়ে ছাড়লো প্রথম হজ ফ্লাইট
Next Article সেলিম আল দীন জন্মোত্সব
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে

8 years ago

আজ মহান বিজয় দিবস।

6 years ago

সিলেট অঞ্চলে মরমী কবিরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন —-প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া

10 years ago

দণি সুরমা পরিষদের সভা অনুষ্ঠিত

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?