Homeশীর্ষ সংবাদ৪৬ কিমি রেলপথ হলেই সরাসরি ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’

৪৬ কিমি রেলপথ হলেই সরাসরি ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’

521eda99c35701f6fa28f31a90603097521eda99c35701f6fa28f31a90603097মাত্র ৪৬ কি.মি. রেলপথ তৈরি করলেই সরাসরি ট্রেনে করে যাওয়া যাবে ঢাকায়। দীর্ঘদিন থেকে এ স্বপ্ন পূরণ হচ্ছে না সুনামগঞ্জবাসীর। অথচ এই সামান্য রেলপথ হলেই এ জেলা আসবে রেলপথের আওতায়। পাল্টে যাবে এ গোটা জনপদের চালচিত্র।

দীর্ঘদিনের এ স্বপ্ন পূরণের দাবিতে আবারো মাঠে নেমেছেন সুবিধাবঞ্চিত মানুষরা। শনিবার বিকালে তারা ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময়ও তারা এ দাবি তোলে ধরেছেন। জানা গেছে, সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথ আছে। শুধুমাত্র ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত মাত্র ৪৬ কি.মি. রেলপথ নেই। এটি বাস্তবায়নের মাধ্যমে হাওরে বসবাসরত লাখো মানুষের জীবনমানের ইতিবাচক উন্নয়ন সম্ভব। হাওরের মানুষের জীবনে প্রাণের সঞ্চার করতে পারে এই রেলপথ।

বাংলাদেশে প্রথম বারের মতো ২০১১ সালে ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রনালয় যাত্রা শুরু করে। দেশের প্রথম রেলপথ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় সুনামগঞ্জের সন্তান বর্ষিয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে। সুনামগঞ্জের সন্তান হওয়ার কারণে তিনি সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনা খুব ভালভাবে ওয়াকিবহাল। তাই তিনি দায়িত্ব গ্রহণের পরই গণমানুষের এ দাবির প্রতি গুরুত্ব দেন। তিনি এক জনসভায় ছাতক-সুনামগঞ্জ রেলপথ বাস্তবায়ন এবং মোহনগঞ্জ হতে ধর্মপাশা রেলপথ বর্ধিত করণের ঘোষণা দেন।

তৎকালিন মন্ত্রীর ঘোষণায় সুনামগঞ্জ শহরে রেলের টিকেট কাউন্টার স্থাপন করেন। তখন মানুষের মনে প্রাণে এক নতুন দিনের উন্নত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আকাঙ্খা জন্ম নেয়। কিন্তু এরপর থেকে থমকে আছে এই সামান্য রেলপথ স্থাপনের প্রক্রিয়া। এটি এখনও আলোর মুখ দেখেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments