By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে এশিয়ান কাপে পেল বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলাসর্বশেষ

৯ বারের চ্যাম্পিয়ন চীনকে এশিয়ান কাপে পেল বাংলাদেশ

Last updated: November 7, 2026 8:13 pm
20 hours ago
4 Min Read
SHARE

প্রথমবার অংশ নিয়ে নারী এশিয়ান কাপে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে এমন অনুমানই ছিল। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।

সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের শুরুতে নাম তোলা হয় চার নম্বর পট থেকে। প্রথমে ইরানের নাম তুললেও পরেরবার বাংলাদেশের নাম তোলেন ভারতের সহ-অধিনায়ক সঙ্গীতা বাসফোর। বাংলাদেশ অবস্থান হয় ‘বি’ গ্রুপের ৩ নম্বর দল হিসেবে। যেখানে চীন ছাড়াও রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

প্রথম ম্যাচে ৩ মার্চ চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০২২ সালে গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চীন। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-ঋতুপর্ণারা। ২০০১,২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জেতে উত্তর কোরিয়া। ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তান পাঁচবার এশিয়ান কাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। সিডনির অপেরা হাউজের সামনে গতকাল ট্রফি নিয়ে ছবি তোলেন ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকা প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না।’

১২ দলের এই টুর্নামেন্টে ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ, ফাইনাল ২১ মার্চ। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।

এই টুর্নামেন্ট থেকেই ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের সরাসরি ছয়টি দলের নাম চূড়ান্ত হবে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে চমকে দেন আফঈদা-ঋতুপর্ণারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গড়েন ইতিহাস। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেন ৭-০ গোলে।

এশিয়ান কাপের গ্রুপ

‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।

‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান।

‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।

বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
তারিখপ্রতিপক্ষভেন্যু
৩ মার্চচীনওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি
৬ মার্চউত্তর কোরিয়াওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি
৯ মার্চউজবেকিস্তানপার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়াম, পার্থ

বিষয়:

বাংলাদেশখেলাএশিয়ান কাপফুটবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

২

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

৪

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

৫

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ জানালেন যুবরাজ মোহাম্মদ

সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ জানালেন যুবরাজ মোহাম্মদ

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

You Might Also Like

বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর উদ্যোগে রামপুরে অর্থ বিতরণ
আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত
ফিনল্যান্ডের নুয়রগাম গ্রামে আড়াই মাস সূর্য ডুবে না
কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ ১০০ ছাড়াল নিহতের সংখ্যা
আজ ঢাকায় আসছেন নিশা দেশাই
Previous Article আফলাতুন নেছা হিফযুল কুরআন বৃত্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
Next Article সিসিটিভি ফুটেজের আততায়ী ও ধৃত ব্যক্তি একই!

You Might Also Like

ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকতে পারে নতুন মুখ

11 years ago

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী

5 years ago

২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

12 years ago

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে সাকিবের কলকাতা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?