By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দেশীয় প্রতিষ্ঠানের দুধ পানে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই: কৃষিমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দেশীয় প্রতিষ্ঠানের দুধ পানে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই: কৃষিমন্ত্রী

Last updated: July 31, 2019 10:24 pm
7 years ago
2 Min Read
SHARE

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক দুধে এন্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএআরসি মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ঈগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ এই ৮টি দুধের নমুনা সংগ্রহ করে যে গবেষণা করেছে তাতে মানুষের জন্য ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া যায়নি। শুধু তাই নয়, একই নমুনা ভারতের চেন্নাইতে এসজিএস আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়, তাদের ফলাফল ও বিএআরসি’র ফলাফল একই। পাস্তুরিত ও অপাস্তুরিত এই ৮টি দুধে মানুষের জন্য ক্ষতিকর কোনো পদার্থ নেই।

ড. রাজ্জাক বলেন, পরীক্ষাগারে এসব দুধ বিশ্লেষণ করে দেখা যায় কোনো দুধেই কোনো প্রকার ভারী ধাতু যেমন লিড ও ক্রোমিয়ামের অবশিষ্টাংশ পাওয়া যায়নি। কোনো প্রকার সালফা ড্রাগ এর অবশিষ্টাংশ পাওয়া যায়নি। শুধু মাত্র একটি নমুনায় ক্লোরামফেনিকোল’র উপস্থিতি পাওয়া গেছে প্রতি কেজিতে ০.০৬ মাইক্রোগ্রাম। কারও কারও মতে ০.১ মাইক্রোগ্রাম পর্যন্ত গ্রহণযোগ্য। এই গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণে নিশ্চিতভাবে বলা যায় দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত বাজারজাতকৃত দুধ পানে কোন প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই।

কৃষিমন্ত্রী বলেন, বাকি যে ছোট বড় দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের দুধের তেমন ক্ষতিকর কিছু নাও থাকতে পারে, তবে পর্যায়ক্রমে সব দুধের নমুনা পরীক্ষা করে এর ফলাফল সবাইকে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএআরসি হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের এপেক্স বডি। খাদ্যসহ যেকোনো প্রকার আতংক বা বিভ্রান্তি এড়ানোর জন্য বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণে আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে শিগগিরই দেশে এক্রিডেটেড ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বিএআরসি’র চেয়ারম্যান কবির ইকরামুল হকসহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ আধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You Might Also Like

শিশু নির্যাতনের আরেক ভয়াবহ ঘটনা
ডা. সুমন আহমদের আফলাতুন নেছা পীর বকস পাঠাগার পরিদর্শন
দণি সুরমা পরিষদের সভা অনুষ্ঠিত
প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী
পরীমণিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়
Previous Article সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৫ জন
Next Article শোকের মাস আগস্ট শুরু
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শিশু রাজন হত্যা : আরও একজন আসামি গ্রেপ্তার

11 years ago

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার বিজনেস এডভাইজারি কমিটি গঠনপীর ইকবাল সভাপতি নওয়াব আলী সম্পাদক

7 years ago

সৌদি আরবে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী ২০ নারী

11 years ago

বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?