By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাল থেকে বের হলেই কঠোর শাস্তি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

কাল থেকে বের হলেই কঠোর শাস্তি

Last updated: June 30, 2021 8:24 am
5 years ago
1 Min Read
SHARE

আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিন জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। করোনাভাইরাসের আগ্রাসী বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত। গত রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে জানানো হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। জানা যায়, গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

You Might Also Like

মালয়েশিয়ায় টাকা চুরি করে ২ বাংলাদেশি চম্পট দিয়েছে
বিশ্বের ক্ষুদ্রতম বই, দাম ১২ লাখ!
সুরমায় হারিয়ে গেলেন এমসি কলেজ ছাত্র
মহামারির সঙ্কটকালে প্রবাসীরাও অবদান রাখছেন: নাদেল
রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে ধাত্রীপেশা
Previous Article জুলাই ১-৭ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ
Next Article ওসি প্রদীপ ও স্ত্রীর সম্পদ থাকবে রাষ্ট্রের তত্ত্বাবধানে

You Might Also Like

সিলেটের সুপ্রিয় চক্রবর্তী আর নেই

7 years ago

‘শিক্ষা টিভি’ চালু করার কথা ভাবছে সরকার

7 years ago

বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

11 years ago

চমকপ্রদ ভিখারি জীবন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?