By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী

Editor
Last updated: August 14, 2023 5:12 pm
Editor
3 years ago
Share
SHARE

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়। গতকাল রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে এই শোক র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোক র‌্যালী পূর্বে রেজিস্ট্রি মাঠে সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, ‘আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতি হারিয়েছে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে। যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হচ্ছে। যারা এখনো পলাতক রয়েছে তাদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে।’

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় শোক র‌্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিঠু, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ। সাবেক ছাত্রনেতাদের মধ্য উপস্থিত ছিলেন-আমিনুল হক পান্না, পংকজ পুরকায়স্থ, এম রশিদ আহমেদ, জাহেদুর রহমান চৌধুরী, ফরহাদ খান, ওয়ালী উল্লাহ বদরুল, মইনুল ইলিয়াস দিনার, কামরুল ইসলাম, মিঠু তালুকদার, রুমেল সিরাজ, এহিয়া সুমন, দেলোয়ার হুসেন প্রমুখ। শোক র‌্যালীতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশনেন।

You Might Also Like

সিসিক নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের অংশ না নেয়ার কঠোর বার্তা
আজ জাতীয় শোক দিবস
সাংবাদিক আবুল হোসেনের মাতৃবিয়োগ
আম্পায়ারের সিদ্ধান্তে বিদ্রূপ ভারতেও
দূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Share This Article
Facebook Email Print
Previous Article বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য
Next Article ১৬০ মিলিয়নে সৌদি লিগে নেইমার!
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী, প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী, শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?