By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিনোদনসর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

Last updated: November 8, 2026 9:15 am
7 hours ago
SHARE

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে পুরো মিলনায়তনে বিরাজ করছিল টানটান উত্তেজনা। নিজের নাম শোনার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি এবং হাত রাখেন বুকের ওপর। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

ফিনালেতে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যার অফ শোল্ডার ডিজাইনটিতে ছিল ভারী পাথরের কাজ।অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার এই বিশেষ মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

- Advertisement -
Ad image

এই আয়োজনে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক মডেল ও কোরিওগ্রাফার অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় করে তুলেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে তিনি নাম লেখালেন সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের সেরার খেতাবে।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা মা আমাকে বলেছে যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে তিনি সেরা ৩০ এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। সেই সঙ্গে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান দখল করে দেশের জন্য দারুণ গৌরব নিয়ে এসেছিলেন তিনি।

- Advertisement -
Ad image

তানজিয়া জামান মিথিলার উত্তরসূরি হিসেবে এবার আন্তর্জাতিক মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন সামিরা খান মাহি। এখন বিশ্বমঞ্চে তার চোখজুড়ানো পারফরম্যান্স দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দেশের সাধারণ দর্শকরা।

You Might Also Like

অনলাইন ভোটিংয়ের কথা ভাবছে নির্বাচন কমিশন!
বিশ্বের ২৬ দেশে রাষ্ট্র ও সরকারের নেতৃত্বে নারী
তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী রুমানা
পৌর ভোটে ধানের শীষের ভরাডুবি :আওয়ামী লীগ ১৮০, বিএনপি ২১, জাপা ১, স্বতন্ত্র ২৫
সিলেটে ছাইদুল হত্যায় এক যুবককে যাবজ্জীবন, ৩ জনের দন্ড
Previous Article ই-রিকশার নিবন্ধন কিভাবে, কারা পাবেন জেনে নিন
Next Article আয়ারল্যান্ডে তরুণী যাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশি ট্যাক্সিচালককে ডিপোর্টেশনের অর্ডার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

টুঙ্গিপাড়ার খোকা থেকে ইতিহাসের মহানায়ক

9 years ago

গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরাইলের

12 years ago

‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ

12 years ago

নায়ক রাজ রাজ্জাক আর নেই

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?