কবি পরিচিতি:
সজীব মোহাম্মদ আরিফ : মহিষাপোতা, বানারীপাড়া, বরিশাল। লেখার ধরন: ছড়া, কবিতা, গল্প, গীতিকবিতা, প্রবন্ধ ও ইংরেজী কবিতা। প্রকাশিত গ্রন্থ সংখ্যা-৭ টি। পড়ালেখা- বিএসএস ( অনার্স), এম এস এস ( সমাজবিজ্ঞান), এমবিএ (মার্কেটিং), এল.এল.বি (জাতীয় বিশ্ববিদ্যালয়)। পেশায়- ব্যাংকার। মোবাইল- ০১৭১৪৫২২৮৪৩, ইমেইল- [email protected]
কবিতা
ভাবছি এবার তালা দিবো নাকে কানে মুখে
হাজার কেজির পাথর এনে চাপা দিবো বুকে ।
চোখের সামনে দেয়াল গেঁথে দিয়ে দিবো পর্দা
মুখটা শুধু ব্যস্ত রাখবো দিয়ে চা পান জর্দা ।
চারিপাশে যা ঘটে যাক থাকবো আমি নির্ভার
হাত গুটিয়ে থাকবো বসে যাক না হয়ে ছাড়খার।
দেখবো না আর হানাহানি বলবো না দোষ ত্রুটি
অপরাধি ইচ্ছে স্বাধীন ধরবো না আর টুটি ।
অনেক চেষ্টা করে দেখছি দিনের শেষে পারছি না
বিপদ জেনে কলম সৈনিক লেখা আমি ছাড়ছি না।
দেশের জন্য লড়াই করে শহীদ হতে ভয় নাই
চাওয়া শুধু ভালোবাসায় দেশের বুকে ঠাই পাই।
দেশটা আমার মায়ের মতো মেয়ের মতো প্রিয়
লাল সবুজে ঢেকে আমায় কাঁফন কবর দিও।
মানুষ আমি কেন তবে বিড়াল কুকুর সাজবো
যত দিনই বেঁচে থাকি বাঘের মতো বাঁচব।


