By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নাটক : সাহিত্য না সমান্তরাল রাজনীতি! ।। বাবুল আহমদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
শিল্প ও সাহিত্যসর্বশেষ

নাটক : সাহিত্য না সমান্তরাল রাজনীতি! ।। বাবুল আহমদ

Last updated: November 15, 2026 12:25 pm
18 hours ago
6 Min Read
SHARE

নাটক মানবসভ্যতার প্রাচীনতম শিল্পরূপগুলোর একটি। এটি জন্মলগ্ন থেকেই সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র ও মানুষের পারস্পরিক সম্পর্ককে প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। কিন্তু প্রশ্ন থেকে যায়- নাটক কি শুধুই বিনোদন-সাহিত্য, নাকি এটি রাজনীতির এক সমান্তরাল ভাষা, যা সমাজে পরিবর্তনের ইঙ্গিত বহন করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, নাটক আসলে উভয় সত্তায় বেঁচে আছে; একদিকে সে নন্দনতত্ত্বে গড়া সাহিত্য, অন্যদিকে বাস্তবতার প্রতিবিম্ব হয়ে রাজনৈতিক ও সামাজিক চেতনার বাহক।

নাটক মূলত সাহিত্যিক সৃষ্টি। কবিতা বা গল্পের মতোই এর উৎস মানবের কল্পনা, অনুভব ও ভাষার সৌন্দর্যে। নাটক হলো সাহিত্য ও অভিনয়ের সংমিশ্রণ, যেখানে সংলাপ, কাহিনি, চরিত্র, সংঘাত ও আবেগ মিলে এক জীবন্ত সৃষ্টিজগৎ গড়ে তোলে। সাহিত্যের অন্যতম উদ্দেশ্য হলো মানুষের চেতনার রূপান্তর ঘটানো। নাটকও সেই কাজটিই করে, তবে আরো প্রত্যক্ষভাবে। যখন মঞ্চে সংলাপ উচ্চারিত হয়, দর্শক তার ভেতরে প্রবেশ করে, এক ধরনের সমবেদনা বা “ক্যাথারসিস”-এর অভিজ্ঞতা লাভ করে। এর ফলে সাহিত্যিক বোধ কেবল পাঠে নয়, দৃষ্টিগ্রাহ্য অনুভূতিতেও রূপ নেয়। সফোক্লিসের ঈডিপাস, শেক্সপিয়রের হ্যামলেট, রবীন্দ্রনাথের রক্তকরবী বা সেলিম আল দীনের কীত্তন খোলা, মামুনুর রশীদের জিন্দাবাহার- এসব নাটক সাহিত্য হিসেবে চিরকালীন। তারা মানবমনের জটিলতা, সমাজের অনিয়ম ও নৈতিক দ্বন্দ্বকে এমনভাবে প্রকাশ করেছেন, যা শুধুমাত্র রাজনৈতিক ভাষণে সম্ভব নয়। তাই বলা যায়, নাটক সাহিত্যের এমন এক রূপ যা পাঠককে নয়, দর্শককে ভাবায়; তবু তার উৎস সাহিত্যিক মানবিকতা।

নাটক কেবল নান্দনিক বিনোদন নয়। এটি সমাজের রাজনীতির এক বিকল্প মঞ্চ- এক ধরনের প্যারালাল পলিটিক্স। রাষ্ট্রযন্ত্র যেখানে ভাষাকে নিয়ন্ত্রণ করে, সেখানে নাটক গড়ে তোলে প্রতিরোধের ভাষা। নাটককারের কলমে যে সংলাপ রচিত হয়, তা অনেক সময় সরাসরি রাজনৈতিক বক্তৃতার চেয়েও তীক্ষ্ণ হয়ে ওঠে। যেমন- বার্টোল্ট ব্রেখট তাঁর মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’এ যুদ্ধবিরোধী চেতনা জাগিয়েছেন, যা রাজনৈতিক প্রচারণার চেয়েও গভীরভাবে জনমনে নাড়া দিয়েছে। বাংলাদেশের নাটকও তাই। ১৯৭০-এর নির্বাচনী উত্তাপ, মুক্তিযুদ্ধ, কিংবা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, সব সময়ই নাটক ছিল সক্রিয়। মুনির চৌধুরীর কবর, মমতাজ উদ্দিন আহমদের সাত ঘাটের কানাকড়ি, এস এম সোলাইমানের ইঙ্গিত, কিংবা বিজন ভট্টাচার্য্যরে প্রতিরোধ’এই সব নাটক রাজনৈতিক ক্ষমতার বাইরে দাঁড়িয়ে সমাজকে প্রশ্ন করেছে। এই দৃষ্টিতে নাটক একটি “প্যারালাল পার্লামেন্ট” যেখানে জনগণ, সংস্কৃতি ও বিবেকের কণ্ঠস্বর উচ্চারিত হয়। যখন রাজনীতি নিস্তব্ধ, তখন মঞ্চ হয়ে ওঠে বিবেকের কণ্ঠ।

- Advertisement -
Ad image

নাটকের সামাজিক প্রভাব পরিমাপ করা যায় না কেবল দর্শকসংখ্যায়; এটি থাকে মানুষের চিন্তার ভেতর। নাটক মানুষকে ভাবতে শেখায়- কেন অন্যায় ঘটে, কেন মানুষ মানুষকে দমিয়ে রাখে, এবং কীভাবে প্রতিরোধ সম্ভব। বাংলাদেশে গ্রামীণ নাট্যদলগুলো যেমন “লোকনাট্য”, “গণনাট্য” বা “পথনাট্য” আন্দোলন গড়ে তুলেছিল, সেগুলো মূলত জনগণের রাজনীতিকে প্রভাবিত করেছে। এগুলো সাধারণ মানুষের ভাষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়েছে। ফলে নাটক কেবল সংস্কৃতি নয়, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে। একই সঙ্গে, স্ট্রিট থিয়েটারও (পথনাটক) সমাজে নতুন চেতনা এনেছে- নারীর মুক্তি, মানবাধিকার, ধর্মান্ধতার বিরোধিতা, কিংবা প্রান্তিক মানুষের স্বপ্ন’ এসব বিষয় নাটকের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

অন্যদিকে, নাটক যখন কেবল বিনোদনের পণ্য হয়ে পড়ে, তখন তার রাজনৈতিক শক্তি ক্ষীণ হয়। কিন্তু সত্যিকারের নাট্যকর্মী এই সীমা অতিক্রম করেন; তারা দর্শকের সামনে সমাজের আয়না তুলে ধরেন, যেখানে আমরা নিজেদেরই অন্য রূপে দেখতে পাই।

নাটক সাহিত্যের একমাত্র ধারা যা সরাসরি জনগণের মুখোমুখি হয়। তাই সাহিত্য ও রাজনীতির সংযোগস্থলে এটি এক সেতুবন্ধন। নাট্যকার কেবল গল্প বলেন না, তিনি প্রশ্ন করেন- ক্ষমতার কাঠামো, নৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক বৈষম্য ও সাংস্কৃতিক দাসত্ব নিয়ে।

রবীন্দ্রনাথের রক্তকরবী  শিল্পায়নের আড়ালে মানবতা হ্রাসের বিরুদ্ধে এক দার্শনিক প্রতিবাদ; সেলিম আল দীনের চাকা  যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসের ভেতরে মানবিক বিচারের আবেদন। এইসব নাটক প্রমাণ করে- সাহিত্যিক বোধ আর রাজনৈতিক চেতনা নাটকে একে অপরকে পরিপূর্ণ করে তোলে। অর্থাৎ,নাটক হলো “সাহিত্যের রাজনীতি” যেখানে নন্দনতত্ত্ব আর নৈতিক দায়িত্ব একসূত্রে গাঁথা।

সমাজে নাগরিক চেতনা গঠনের অন্যতম মাধ্যমও নাটক। এটি মানুষকে “দেখতে” শেখায় শুধু নাটক নয়, নিজের বাস্তবতাকেও। ব্রেখট বলেছিলেন, “থিয়েটারের কাজ দর্শককে ঘুম পাড়ানো নয়, জাগিয়ে তোলা” বাংলাদেশে আজকের সময়েও নাটক সামাজিক ন্যায় অন্যায়ের প্রশ্ন তোলে- নারীর প্রতি সহিংসতা, পরিবেশ ধ্বংস, রাজনৈতিক অনৈতিকতা এসব বিষয় নাট্যচর্চার মাধ্যমে আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন বা মঞ্চনাটকের উৎসবগুলো তাই একধরনের নাগরিক স্কুল, যেখানে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব শিখে।

- Advertisement -
Ad image

নাটককে কেবল সাহিত্য বললে তা তার সামাজিক দায় এড়িয়ে যায়; আর কেবল রাজনীতি বললে তা শিল্পের নান্দনিকতা হারায়। নাটক আসলে উভয়ের মিলিত সন্তান- একদিকে সাহিত্য, অন্যদিকে সমাজের বিকল্প রাজনীতি। তার শক্তি ভাষায় নয়, অভিব্যক্তিতে; তার লক্ষ্য শুধু বিনোদন নয়, জাগরণ। তাই বলা হয় “নাটক কেবল চিত্তবিনোদনের নয়, নাটক শিক্ষার জন্যও”। নাটক তাই মঞ্চের আলো নয়, বিবেকের আলো। সে সাহিত্যকে জীবন্ত করে তোলে, আর রাজনীতিকে মানবিক করে তোলে। যে সমাজে নাটক বেঁচে থাকে, সেখানে মানুষ নীরব থাকে না- প্রতিটি নাগরিক হয়ে ওঠে এক একজন দর্শক’ সচেতন, চিন্তাশীল, ও মানবিক। সুতরাং বলা যায়- নাটক সাহিত্যও, রাজনীতিও; কিন্তু তার চূড়ান্ত সত্তা হলো নাটক মানুষের মুক্তির শিল্প।

লেখক পরিচিতি: বাবুল আহমদ নাট্যকার ও কথাসাহিত্যিক। ১৯৮০ সাল থেকে লেখালেখিতে জড়িত। তার কবিতার বই ‘নিমগ্ন চৈতন্যে দ্বৈতসত্তা’, ছড়ার বই ‘ ছানাবড়া’, উপন্যাস ‘রাতুলের মন ভালো নেই’, নাটকের বই ‘পাঁচটি পথনাটক’ এবং আত্মজৈবনিক বই ‘চার দশকের গল্প’ প্রকাশিত হয়েছে। তার সম্পাদিত বই ‘কবিকণ্ঠ সাহিত্য সংকলন ও নির্বাচিত বেতার নাটক উল্লেখযোগ্য। তিনি আজন্ম সিলেটি। ১৯৮৩ সাল থেকে মঞ্চনাটকের সাথে কাজ করছেন। বাংলাদেশ বেতারের বিশেষশ্রেণীর অভিনয়শিল্পী, ১মশ্রেণীর নাট্যকার- ও নাট্যনির্দেশক। সাধারণ সম্পাদক “বেতার নাট্যকার-নাট্যনির্দেশক ফোরাম, সিলেট”। ১৯৮৪ সাল থেকে এপর্যন্ত তার রচনায় ৭৮টি মৌলিক বেতার নাটক সিলেট, রঙপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়েছে।

You Might Also Like

১৭ সেপ্টেম্বর সিটি পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ
নবীগঞ্জে বিপুল পরিমান জাল টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক
জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ৩০ জনের মৃতু্য
খ্যাতিমান শিক্ষাবিদ কবি নৃপেন্দ্রলাল দাশকে ‘মাকুন্দা পদক’ প্রদান করা হবে আজ
দুশ্চিন্তায় তারাপুর ‘রাগীব রাজ্য’র ৩৫৭ পরিবার
Previous Article শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা
Next Article সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে

3 years ago

রোটারিয়ান মতিউর রহমান মতি জেলা পরিষদ সিলেট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন

3 years ago

আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

11 months ago

বাসিয়া প্রকাশনীর আড্ডায় বক্তারা আড্ডা থেকে একটি ভালো লেখার নির্যাস আহরণ করা যায়

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?