By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষসারাদেশ

শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা

Last updated: November 14, 2026 6:54 pm
13 hours ago
4 Min Read
SHARE

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতুই নয়, বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ক্ষতিকর জীবাণুও। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করায় দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সিসা।  অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের সবজির ক্ষেতগুলোতে কৃষকদের বড় একটি অংশ নির্ধারিত নিয়ম অনুসরণ না করে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করছেন। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পর সবজি সংগ্রহ করে পাঠানো হচ্ছে ঢাকার বাজারে। ফলে জমিতে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ খাদ্যপণ্যের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। শুধু নিয়ম ভেঙে রাসায়নিক ব্যবহার নয়, উৎপাদন ব্যয় কমাতে কম দামের নিম্নমানের বালাইনাশকের দিকেও ঝুঁকছেন অনেকে। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, ভালো মানের পণ্যের তুলনায় কম দামের কিছু বালাইনাশক দ্রুত কাজ করে। ক্ষতিকর হওয়ার বিষয়টি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক কারণে কখনো সেগুলো ব্যবহার করতে হয়।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগৃহীত সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে সেগুলোর ব্যবহার বেশি। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। এসব নিরাপদ পণ্যে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের আগ্রহ বাড়বে। ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো জীবাণুর উপস্থিতিও শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরে জমলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাঁদের নেই। এ দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠ পর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, কীটনাশক ব্যবহারের পর ফসল সংগ্রহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। এর ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছে। ২০২৪ সালে পরিচালিত আরেক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এসবের মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহের বেগুন এবং জমির মাটিতেও সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতুর আধিক্য পাওয়া গেছে। গবেষকরা বলছেন, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এসব উপাদান মাটি থেকে খাদ্যশস্যে প্রবেশের অন্যতম কারণ হতে পারে। তাদের মতে, নির্দিষ্ট কোনো সবজি বর্জন নয়, বরং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।  

You Might Also Like

সিলেটে ঈদ জামাতের সময়সূচি
‘সিলেটের শিা ব্যবস্থা: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শিা েেত্র সিলেটকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে কাজ করতে হবে —শিা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম
মনুষত্ববোধ সম্পন্ন তরুণরাই পারে সুন্দর আগামী গড়ে তুলতে’- আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবী মো: মইনুল ইসলাম
মহীয়সী নারী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ সন্ধ্যায় হোটেল মেট্রো ইন্টারনেশনালে
সুরমা আবাসিক এলাকা থেকে শাবির শিক্ষার্থী নিখোঁজ
Previous Article সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সড়কে স্পীড ব্রেকার জরুরী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিসিকের প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

8 years ago

August 6, 2021

5 years ago

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন রজত দাস ভুলন সভাপতি ও নয়ন তালুকদার সাধারন সম্পাদক মনোনীত

9 years ago

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?