Homeশীর্ষ সংবাদসিলেটে কলেজের বাস খাদে : ছাত্রী নিহত

সিলেটে কলেজের বাস খাদে : ছাত্রী নিহত

331-300x225সিলেটের দক্ষিণ সুরমায় ট্যাংকলরীর ধাক্কায় কলেজবাস খাদে পড়ে এক ছাত্রী নিহত ও অন্তত ২৫ ছাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিন সুরমা উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন। নিহত ছাত্রীর নাম রুবি বেগম। সে নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে একটি কলেজ বাস তাজপুর থেকে ক্যাম্পাসে আসছিল। সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় আসার পর তেলবাহী একটি ট্যাংক লরি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ছাত্রীরা আহত হয়। তাদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুবি বেগম নামের একাদশ শ্রেণীর এক ছাত্রী মারা যান। দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরছালিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments