By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: বাথরুমে ঢালাই করে রাখা হয় বালাগঞ্জের নিখোঁজ ইমাম ও চালকের লাশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

বাথরুমে ঢালাই করে রাখা হয় বালাগঞ্জের নিখোঁজ ইমাম ও চালকের লাশ

Editor
Last updated: October 24, 2014 7:20 am
Editor
12 years ago
Share
SHARE

3785 Balaসিলেটের বালাগঞ্জে নিখোঁজ ইমাম ও চালকের লাশ ৫ দিন পর বাথরুমে ঢালাই দেয়া কবর থেকে বের করা হয়েছে। এ দৃশ্য দেখার জন্য বৃহস্পতিবারে উপজেলার ইলাশপুর বাজার সংলগ্ন বড়চর গ্রামে হাজার হাজার মানুষের ঢল নামে।
সন্ধ্যা ৬টায় নিখোঁজ ইমাম ও চালকের মৃতদেহ ইমামের শ্যালিকার বাড়ির বসত ঘরের অবহৃত একটি বাথরুমের ভিতরে কবর দেয়া অবস্থায় পাওয়া যায়। ইটের ঢালাই ভেঙ্গে ইমাম ও চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ইমামের শ্যালিকা আফিয়া বেগম (৪২), তার ছেলে মারজানুল আলম শিমুল (২২), শাকিল (১৭) এবং মেয়ে শারমিন (১৫) কে আটক করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে খুনিরা অকপটে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। অনৈতিক এবং অর্থনৈতিক কারনে খুনিরা এক সাথে দুটি হত্যা কান্ড ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

নিহত ইমামের ছোট ভাই আব্দুল খালিক বলেন, আমার ভাইয়ের মোটা অংকের টাকার আত্মসাত করার জন্য তাকে খুন করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই। ইমাম ও চালকের লাশ উদ্ধারের পর উভয় পরিবারে চলছে শোকের মাতম।

বালাগঞ্জ পুর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল হামিদ ওরফে আব্দুস শুকুর কালা হুজুর (৫৫) ও অটোরিকশা চালক আরশ আলী (২৫) গত ১৮ অক্টোবর রাতে নিখোঁজ হন। এর পর থেকে নিখোঁজদের আত্মীয় স্বজনদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদ এবং তাদের বাড়িতে পুলিশের পক্ষ থেকে গোপন তল্লাশি করা হয়। এরই ধারাবাহিকতায় অটোরিকশা শ্রমিকরা পুলিশকে তথ্য দেয় যে, প্রায়ই রাতে হুজুর তার শ্যালিকার বাড়িতে যেতেন। শ্যালিকার বড় ছেলে মারজানুল আলম শিমুল (২২) সার্বক্ষনিক হুজুরের সাথে থাকত। সে হুজুরের আশয়-বিষয়সহ অর্থনৈতিক বিষয়াদি দেখাশুনা করত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিখোঁজ ইমামের শ্যালিকা আফিয়া বেগমের স্বামী ফিরোজ মিয়ার বাড়ি তল্লাশি করে পুলিশ। এতে নেতৃত্ব দেন এসআই অরুপ কুমার চৌধুরী।

তল্লাশিকালে আফিয়া ও তার পুত্রকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসলগ্ন কথা বার্তা বলেন। উভয়ের কথায় গড়মিল ধরা পড়ে। এক পর্যায়ে এস আই অরুপ কুমার চৌধুরী দেখতে পান ঘরের অবহৃত বাথরুমের মধ্যে সদ্য নির্মিত একটি স্থাপনা। তিনি বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদকে বিষয়টি অবগত করেন। ওসি একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে ইমাম ও চালকের লাশ পাওয়া গেছে। এই খবর পেয়ে হাজার হাজার মানুষ ওই বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। উত্তেজিত জনতাকে বার বার নিবৃত করার করার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। এক পর্যায়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেটর অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রওশনুজ্জামান, সহকারী পুলিশ সুপার দক্ষিন সার্কেল গোপাল চক্রবর্তী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, ভাইস চেয়ার চেয়ারম্যান সৈয়দ আলী আছগর, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালনকারী ইউএনও আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী আনহার মিয়া, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সেক্রেটারী আবদাল মিয়া, ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, সমাজ সেবক সাইয়িদ আহমদ বহলুল, সদর ইউপি‘র চেয়ারম্যান এম এ মতিন, হাজী আব্দুল নুর, লুতফুর রহমান, জুনেদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে অবস্থান নেন। উত্তেজিত মানুষকে শান্ত করেন।

সন্ধ্যা ৬টার দিকে লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কড়া পুলিশ প্রহরায় ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

You Might Also Like

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
হবিগঞ্জে ইশতেহার ঘোষণা করলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
কবি আবু জাফর মো. তারেকের মাতৃবিয়োগ
অলিম্পিকে বাংলাদেশি মেয়ের সোনা জয়
বাসিয়ার সাথে একান্ত আলাপচারিতায় তরুণ কবি এম মোসাইদ খান ‘আলোয় আলোয় উজ্জ্বল যৌবনা নগরীর কোলে ফেরারী আমি।’ শুধু মা, মানুষ আর মাতৃভূমির প্রতি ভালোবাসা আমার নিত্যসঙ্গী
Share This Article
Facebook Email Print
Previous Article ড. কামাল হোসেন নিজের ফাঁসি চাইলেন
Next Article বছরে ৫১৭ কোটি টাকা বেতন মাইক্রোসফট সিইওর
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?