
অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ খারিজের মধ্য দিয়ে জামায়াত নেতা কামারুজ্জামানের যুদ্ধাপরাধের বিচারের পরিসমাপ্তি ঘটলো। এখন এ রিভিউ রায়টি আপিল বিভাগ ট্রাইব্যুনালের মাধ্যমে বা সরাসারি জেল কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারে। জেল কর্তৃপক্ষ রায়ের বিষয়টি কামারুজ্জামানকে জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কীনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বলবেন। যদি তিনি প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে ওই আবেদনের ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কামারুজ্জামানের দণ্ড কার্যকবর করা যাবে না।
সোমবার সকাল ১০টায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেন, যদি কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যায় তাহলে সরকারের সিদ্ধান্ত মোতাবেক দ্বন্দ্ব কার্যকর করবে জেল কর্তপক্ষ।
প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তির সময়সীমার ব্যাপারে কোন ধরাবাধা সময়সীমা নেই। বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার।
তিনি বলেন, মৃত্যুদণ্ড বহাল আছে সেটাই মুখ্য। তবে কখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সেটা মুখ্য নয়।

