By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জেনে নিন পিঁপড়া সম্পর্কে ভীষণ মজার ১০ টি তথ্য
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

জেনে নিন পিঁপড়া সম্পর্কে ভীষণ মজার ১০ টি তথ্য

Last updated: June 28, 2015 4:20 pm
11 years ago
3 Min Read
SHARE

093e9bc48c99705d3160f91fc7ed8762বানান শেখার সহজ উপায় হল ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ কথাটার ইংরেজি করা। নাহ, পিঁপড়ার কোন মিথ্যে তথ্য দিতে চাচ্ছি না, বরং ছোট্ট প্রাণী পিঁপড়া সম্পর্কে দশটি মজার তথ্য জানাতে চাইছি আপনাদের। দেখুন তো এর মাঝে কয়টি তথ্য আপনার জানা আর কয়টি অজানা!

১। পিঁপড়ার কান নেই
মানুষের মত পিঁপড়ার কিন্তু কান নেই! তাহলে এরা শোনে কিভাবে? ওদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনস। যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পিঁপড়ার আবার হাঁটু! ভাবতেই হাসি পায় তাইনা?

২। সর্ব বৃহৎ মস্তিষ্কের অধিকারী
পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হল পিঁপড়া। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় ২৫০,০০০ টি কোষ বেশি রয়েছে।

৩। পিঁপড়ার পাকস্থলী রয়েছে দুইটি
আমাদের এত বড় শরীরে একটি পাকস্থলী থাকলেও পিঁপড়ার ছোট শরীরে কিন্তু পাকস্থলী রয়েছে দুইটি!

৪। কিছু পিঁপড়া অযৌন প্রজনন ঘটায়
পিঁপড়ার কিছু প্রজাতি রয়েছে যাদের বংশবিস্তার করতে যৌনপ্রজনন প্রয়োজন হয়না। বিশেষ এক ক্লোনিং প্রক্রিয়ায় এরা বংশবিস্তার করে। নিষিক্ত ডিম নারী পিঁপড়ের দেহে বেড়ে উঠে আর অনিষিক্ত ডিম পুরুষ পিঁপড়ের দেহে।

৫। পিঁপড়ারা সবচেয়ে বড় উপনিবেশ তৈরি করতে পারে
ধারণা করা হয় যে পিঁপড়েদের করা সবচেয়ে বড় উপনিবেশ ছিলো প্রায় ৩,৬০০ মাইল এর! এই উপনিবেশ ইতালি, ফ্রান্স, স্পেনের মত বড় দেশগুলোর উপর দিয়েই গিয়েছে। আর এই উপনিবেশ তৈরি করে আর্জেন্টিনার একটি পিঁপড়ার প্রজাতি।

৬। সর্বত্র বিরাজমান
পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে পিঁপড়া। কেবলমাত্র এন্টার্টিকা ও এ ধরনের কয়েকটি জায়গায় পিঁপড়া নেই। পিঁপড়া প্রায় যেকোনো বাস্তুসংস্থানে বিকাশ লাভ করতে পারে এবং এরা ভূমিগত বায়োমাসের প্রায় ১৫-২৫% গঠন করে। তাদের এই সাফল্যের কারণ হল তাদের সামাজিক সংগঠন, দ্রুত বাসস্থান পরিবর্তনের ক্ষমতা, রসদ জোগাড় করার দক্ষতা এবং নিজেদের রক্ষা করার পারদর্শিতা।

৭। সবচেয়ে বড় পিঁপড়া
সবচেয়ে বড় পিঁপড়াগুলো সাধারণত ৩ থেকে ৫ সেন্টিমিটার লম্বা হয়। তবে পুর্বে যেসব পিঁপড়া ছিলো তাদের কিছু কিছু ৬ সেন্টিমিটার লম্বাও ছিলো।

৮। বন্যায় দিব্যি বেঁচে থাকতে পারে পিঁপড়া
পিঁপড়াকে মারার জন্য আমরা সাধারণত পানির আশ্রয় নেই। অথচ জেনে অবাক হবেন পিঁপড়ারা দিব্যি বন্যায় বেঁচে থাকতে পারে। পিঁপড়েরা এক বিশেষ প্রক্রিয়ায় শ্বাসের কাজ চালায়। খুব বেশি প্রতিকূল পরিস্থিতিতে এরা শ্বাস বন্ধ করে রাখতে পারে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য ডুব দিয়েও থাকতে পারে!

- Advertisement -
Ad image

৯। পিঁপড়ারা জ্ঞানী
জানেন কি পবিত্র বাইবেলে পিঁপড়াদের জ্ঞানী বলা হয়েছে। বাইবেলে আছে, “তুমি অলস, তবে পিঁপড়ার কাছে যাও। তার উপায় বিবেচনা কর, জ্ঞানী হও”। পিঁপড়াদের সাধারণত পরিশ্রমী ও অধ্যাবসায়ের উদাহরণ হিসেবে ব্যাবহার করা হয়।

১০। এসিড ছুঁড়ে আত্মরক্ষা
কিছু পিঁপড়া নিজেদের আত্মরক্ষার জন্য এসিড ছুঁড়ে দেয়! আমাজনের কিছু পিঁপড়ার প্রজাতি প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে ফর্মিক এসিড ছুঁড়ে দেয়!

You Might Also Like

সিলেটের ‘নাগা মরিচের’ ঝাল বিদেশে!
সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজড়াদের মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরণ
গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণ কোরআন মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে
তিনি ১১২টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন
রুম ভাড়া নিয়ে প্রেম করার সময় পুলিশের হাতে আটক অতঃপর বিয়ে
Previous Article জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
Next Article দক্ষিন সুরমায় সোস্যাল ইসলামী ব্যাংক’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ফেঞ্চুগঞ্জে নির্বাচনী জনসভায় নানক হাবিব কাজের লোক, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে

5 years ago

চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ অনুষ্ঠান সংবাদপত্র সমাজের আয়না —-সৈয়দা জেবুন্নেছা হক

10 years ago

বাতিঘর ২য় শিক্ষাবৃত্তি বিতরণ

11 years ago

প্রকাশনার উন্নয়ন ও উৎকর্ষ সাধন নিয়ে সিলেটের সিনিয়র লেখকদের সাথে সৃজনশীল আড্ডা

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?