By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৮
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৮

Editor
Last updated: April 22, 2015 6:30 pm
Editor
11 years ago
Share
SHARE

ঢাকা, ২১ এপ্রিল- সাভারের আশুলিয়ায় ফিল্মি স্টাইলে ব্যাংকে ডাকাতিকালে হামলায় ম্যানেজার, গ্রাহক ও এলাকাবাসীসহ আটজন নিহত হয়েছে। এরমধ্যে এক ডাকাত নিহত হয়েছে গণপিটুনিতে। আহত হয়েছে আরো অন্তত ১১ জন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠকড়া শাখায় এ দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ (৪৫), মনির (৬০), জিল্লুর রহমান (৪০), গ্রাহক পলাশ (৩৮), নিরাপত্তা প্রহরী বদরুল (৩৮), জমির আলী ও নূর মোহাম্মদ এবং অজ্ঞাতনামা এক ডাকাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর তিনটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকার হাজী নজিমউদ্দিন সুপার মার্কেটে বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় প্রবেশ করে। পরে তারা ওই ব্যাংকের সব কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ব্যাংক কর্মকর্তারা বাধা দিলে ডাকতারা ব্যাংক ম্যানেজার ওলিউল্লাহসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে।
এদিকে ডাকাতির খবর শুনে এলাকাবাসী স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকতরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা এলাকাবাসীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া ককটেল ও গ্রেনেড বিস্ফোরণ ঘটনায়। এতে স্থানীয় চারজন গুলিবিদ্ধসহ এগারজন আহত হয়। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক, নিরাপত্তা প্রহরী ও স্থানীয়সহ আটজনের মৃত্যু হয়।
অপরদিকে, ডাকাতির পর মোটরসাইকেলে করে টাকা নিয়ে পালিয়ে যাওয়া সময় কাঠগড়া বাজার এলাকার পার্শ্ববর্তী আমতলা এলাকার জিরাবো-বিশমাইল সড়ক থেকে ডাকাত দলের এক সদস্য ও দুর্গাপুর এলাকা থেকে দুই সদস্যকে আটক করে এলাকাবাসী। এসময় স্থানীয়দের গণপিটুনিতে ডাকাতদলের এক সদস্য ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের অপর সদস্যকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে এলাকবাসীর সংঘর্ষ হয়। এসময় উত্তেজিত এলাকাবাসী পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাকাত দলের এক সদস্যকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

You Might Also Like

গীতিকবি সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে গঠিত হলো সংগীত ঐক্য বাংলাদেশ
লন্ডনের ব্রিকলেইন ছাড়ছেন বাঙালিরা
শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক
অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার এসএসসি সংবর্ধনা ও ইফতার মাহফিল ১৬ জুন
শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা আজ শুরু
Share This Article
Facebook Email Print
Previous Article প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ
Next Article ২৬ এপ্রিল থেকে সেনা মোতায়েন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?