Homeশীর্ষ সংবাদস্বামীসহ শ্বশুরবাড়ির ৭ জনকে পুড়িয়ে মারল গৃহবধূ!

স্বামীসহ শ্বশুরবাড়ির ৭ জনকে পুড়িয়ে মারল গৃহবধূ!

মাদুরাই, ২১ মে- দাম্পত্য কলহের জেরে বাড়িতে আগুন ধরিয়ে দিল এক গৃহবধূ। এর ফলে স্বামী ছাড়াও পরিবারের আরও ছয় সদস্যর আগুনে পুড়ে মৃত্যু হল। তামিলনাড়ুর মাদুরাই জেলার কুমারপুরম গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর মনোহরণ জানিয়েছেন, দাম্পত্য কলহই এই ঘটনার কারণ বলে অনুমান। এর জেরেই আজ ভোররাতে বাড়িতে আগুন ধরিয়ে দেয় ওই গৃহবধূ।

কয়েক বছর আগে বিয়ে হয়েছিল কান্নন (২৭) ও পাণ্ডেস্বরীর (২৫)। কিন্তু মতপার্থক্যের কারণে গত এক বছর তাঁরা আলাদাই থাকতেন। কয়েকদিন আগে গ্রামবাসীরা কান্নন ও পাণ্ডেস্বরীর সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন। তাঁরা কান্ননকে গ্রামে ফিরে আসতে বলেন। উল্লেখ্য, কান্নন চেন্নাইতে থাকেন।

পুলিশ সূত্রের খবর, চেন্নাই থেকে গ্রামে ফিরে মা-বাবা, দিদি ও তাঁর পরিবারের সঙ্গে ছিলেন কান্নন। অভিযোগ, পাণ্ডেস্বরী ওই বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পাণ্ডেস্বরী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ঘটনায় কান্নন ছাড়াও তাঁর বাবা ভেলু (৬৫) মা পাচিয়াম্মল (৫০), দিদি সুগন্ধী (৩৫), সুগন্ধীর তিন সন্তান বাড়ির মধ্যেই পুড়ে মারা যায়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments