By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার

Editor
Last updated: June 30, 2015 6:27 pm
Editor
11 years ago
Share
SHARE

New Imageসিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসি আয়োজিত পবিত্র কোরআন শিক্ষা কোর্স পহেলা রমজান থেকে শুরু হয়েছে। এসডিসি চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে একটি পরিদর্শন টিম নগরীর কুয়ারপার জামে মসজিদ, বাগবাড়ী ছোটমনি নিবাস, নরসিংটিলা বায়তুন নুর জামে মসজিদ, দক্ষিণ সুরমার সিলাম জামেয়া কোরআনিয়া কেন্দ্র পরিদর্শন করেছেন। ২৯ জুন সিলাম জামিয়া কোরআনিয়া মাদ্রাসায় এসডিসি পরিচালিত কোরআন শিক্ষা কোর্স পরিদর্শন করেছেন এসডিসি নেতৃবৃন্দ। ঐদিন দুপুরে সেখানে পৌঁছলে পরিদর্শন টিমকে স্বাগত জানান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল্লাহ আল মামুন। পরে ঐ কেন্দ্রের প্রশিক্ষনার্থীরা পবিত্র কোরআন পাঠ এবং কেরাত পড়ে শুনান পরিদর্শন টিমকে। এ উপলক্ষে সেখানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এসডিসি চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার। আলহাজ্ব আলী আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মামুন আলী আখতার বলেন, শিক্ষা হলো কোরআন শিক্ষা, ইহকাল এবং পরকালে কোরআনের প্রতিটি হরফ আমাদের নিয়ামত হিসেবে কাজ করবে। অভিবাবকদের কর্তব্য শিশু সন্তানদের ছোট বেলা থেকেই বাংলা ও ইংরেজী শিক্ষার পাশাপাশি আরবী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা। এর ফলে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তিনি সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় বিভিন্ন উন্নয়নের বিষয়ে তার সহযোগিতার আশ্বাসপূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন এসডিসি সামাজিক সংগঠন হিসেবে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি সিলামে এসডিসির কার্যক্রমে সবাইকে অংশগ্রহণ করে সদস্য হওয়ার আহবান জানান। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুদাব্বির হোসেন, এসডিসি সিলাম ইউপির আহবায়ক এবং মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব সাজ্জাদ মিয়া, হাফিজ আবদুল খালিক, সমছু মিয়া, মাওলানা আতাউর রহমান, এসডিসি সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, মাওলানা আতাউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাস্টার নূর মোহাম্মদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আল হোসাইন, মাওলানা আবুল খায়ের মহসিন এবং হাফিজ হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে সকালে সমাজসেবা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত সিলেটের বাগবাড়ীস্থ এসডিসি পরিচালিত ছোটমনি নিবাস কেন্দ্রে পবিত্র কোরআন শিক্ষঅ কোর্স পরিদর্শনে যান এসডিসি চেয়ারম্যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঐ কেন্দ্রের প্রশিক্ষক কারী মাওলানা হুসাইন আহমদ। পরে শিক্ষার্থীরা পরিদর্শন টিমকে ওজুর নিয়ম কানুন এবং সুরা পাঠ করে শুনান। সকাল পৌনে ১০টায় নরসিংটিলা বায়তুন নুর জামে মসজিদ কেন্দ্র পরিদর্শনে যান এসডিসি চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার ও দপ্তর সম্পাদক নাছির আহমদ খান। সেখানে তাদের অভ্যর্থনা জানান এসডিসির ৯নং ওয়ার্ডের সেক্রেটারী সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ। পরে ঐ কেন্দ্রের প্রশিক্ষক প্রশিক্ষন সম্পর্কে এসডিসি চেয়ারম্যানকে অবহিত করেন। এসময় শিক্ষার্থীরা পরিদর্শন টিমকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সুরা পাঠ, এবং কেরাত পড়ে শোনান।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী এবং এসডিসি ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ। এসডিসির ৯নং ওয়ার্ডের সহ সভাপতি মঈনুল হক চৌধুরী, ডা. আবদুল হামিদ, বায়তুন নুর মসজিদের ইমাম হাফিজ মাওলানা শরফ উদ্দিন ও মসজিদের মুয়াজ্জিম। এদিকে গত শনিবার এসডিসি চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ ও দপ্তর সম্পাদক নাছির আহমদ খান। এসডিসি পরিচালিত নগরীর কুয়ারপার জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষা কোর্স পরিদর্শনে যান। এসময় সেখানে পরিদর্শন টিমকে স্বাগত জানান মসজিদ কমিটির নেতৃবৃন্দ। কুয়ারপার জামে মসজিদ কেন্দ্রের প্রশিক্ষক হাফিজ নাছির উদ্দিন ঐ কেন্দ্রের শিক্ষার্থীদের শিক্ষনীয় বিষয়ে এসডিসি চেয়ারম্যানকে অবহিত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন এসডিসি ১২নং ওয়ার্ডের সভাপতি আপ্তাবুর রহমান বকুল, মসজিদ কমিটির সহ সভাপতি মনির মিয়া, সাদত আহমদ, আরিফ আহমদ প্রমুখ।

You Might Also Like

তুরস্কে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
প্রবীণ আইনজীবি সমাজসেবী আজিজুল মালীকের দাফন সম্পন্ন
মূল্যায়ন গ্রন্থ শব্দমালার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
দেশের ৩৭টি কারাগারের আশেপাশেও থাকছে না মোবাইল নেটওয়ার্ক
বন্দর খুলে দিতে জাতিসংঘের আহবান
Share This Article
Facebook Email Print
Previous Article ব্যাংককে আবারও লাল সবুজের পতাকা ওড়াবে সিলেটর দূরন্ত অপু
Next Article ফ্রান্সে বাংলাদেশ কমিউিনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?