By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দীর্ঘজীবী মানুষের বসবাসের এলাকা ও দীর্ঘায়ু লাভের রহস্য
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

দীর্ঘজীবী মানুষের বসবাসের এলাকা ও দীর্ঘায়ু লাভের রহস্য

Last updated: July 22, 2015 1:19 pm
11 years ago
4 Min Read
SHARE

da654b7dc8c514e5c059c8f5bc892acfবিশ্বের কয়েকটি স্থান আছে যে স্থানগুলোর মানুষরা দীর্ঘ জীবনের অধিকারী। এসব স্থানের মানুষদের নিয়ে বহু গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়েছে। এতে জানা গেছে, এসব স্থানের মানুষের কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাস। এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

১. আইকেরিয়া, গ্রিস
গ্রিসের এ অঞ্চলের মানুষকে দীর্ঘ জীবনলাভ করতে দেখা যায়। তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করলে পাওয়া যায় তারা রিলাক্স জীবনযাপন করে। যেমন তারা স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠে (ঘড়ির অ্যালার্মে নয়), তাদের বাগানে কাজ করে, দুপুরে ঘুমায় এবং ঘুম থেকে উঠে খাবার খায়, সন্ধ্যার পর প্রতিবেশীদের সঙ্গে নীরব সময় কাটায় এবং ট্র্যাডিশনাল শারীরিক অনুশীলন করে (দৌড়, সাইক্লিং ও ক্রসফিট)।

এ অঞ্চলের মানুষরা যে খাবারগুলো খায় তার মধ্যে রয়েছে নিজস্ব বাগানের সবজি, সবুজ পাতাযুক্ত শাক ও প্রচুর জলপাই তেল (অলিভ অয়েল)। তাদের খাবারও সাধারণ। যেমন ছাগলের দুধ দিয়ে নাস্তা, ওয়াইন, সেগ টি বা কফি, মধু ও ব্রেড। এ ছাড়া তাদের দুপুরের খাবারে শিম, ডাল, ছোলা, আলু ও স্থানীয় মৌসুমী নানা সবজি থাকে। তাদের রাতের খাবারে থাকে রুটি ও ছাগলের দুধ। এ ছাড়া এ অঞ্চলের মানুষরা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত হারবাল চা পান করতেও অভ্যস্ত (যেমন ওয়াইল্ড মিন্ট বা রোজম্যারি)।

২. ওকিনাওয়া, জাপান
জাপানের ওকিনাওয়া অঞ্চলেও দীর্ঘজীবী মানুষের ছড়াছড়ি। এ অঞ্চলে মানুষ কারাতে অনুশীলন করে, প্রাকৃতিক পরিবেশে বাস করে এবং আধ্যাতিক নানা বিষয় চর্চা করে। বংশানুক্রমে তারা নানা স্বাস্থ্যকর বিষয় শিশুদের শেখায়।
ওকিনাওয়ায় মানুষের দীর্ঘ জীবনের কারণ অনুসন্ধানে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করেছেন বেশ কিছু বিদেশি। এতে অঞ্চলের মানুষের ভিন্ন ধরনের খাবার ও জীবনযাপনের নমুনা পাওয়া যায়। এসবের মধ্যে রয়েছে ভাত ও টফু (সয়াবিনের একটি খাবার)। এ ছাড়া বাঁশের কচি ডগার তরকারি, সামুদ্রিক লতা-পাতার তরকারি, আচার, শুকরের ভুড়ির অংশবিশেষ এবং ছোট কেক থাকে তাদের খাবারের তালিকায়। এ অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের ক্যান্সারের হারও খুবই কম। প্রতি সপ্তাহে তিনটি সার্ভিস-এ মাছ খায় এ অঞ্চলের মানুষরা। তাদের খাদ্যতালিকায় থাকে দানাদার শস্যের খাবার, সবজি ও সয়াবিনের বিভিন্ন পণ্য। এ ছাড়া তারা অক্টোপাস ও স্কুইডের খাবার খায় এবং টউরিন পান করে।

- Advertisement -
Ad image

৩. সার্ডিনিয়া, ইটালি
ইটালির সার্ডিনিয়া অঞ্চলের মানুষরাও বিশ্বের অন্যতম দীর্ঘজীবী জনগোষ্ঠী। তারা প্রতিদিন কয়েক মাইল করে হাঁটাহাঁটি করে। এতে তাদের শরীর ফিট থাকে। এ ছাড়াও তাদের মাঝে কয়েকটি সামাজিক চল রয়েছে যেমন পরিবারকে গুরুত্ব দেওয়া, বয়স্কদের মানসম্মান করা, হাঁটা ও বন্ধুদের সঙ্গে হাসাহাসি করা।
এ অঞ্চলের মানুষ খাবারের ক্ষেত্রে সবজিকেই প্রাধান্য দেয়। গাজর, টমেটো ইত্যাদি সবজি ছাড়াও তারা ছাগলের দুধ ও পনির খায়। এ ছাড়া মটরশুটি, কার্বহাইড্রেট ও বার্লি থেকে তৈরি খাবার তারা পছন্দ করে।

৪. লমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লমা লিন্ডা এলাকাও দীর্ঘ জীবনযাপনের জন্য বিখ্যাত। এ অঞ্চলের মানুষ অন্যদের তুলনায় গড়ে ১০ বছর বেশি বাঁচে। এ জন্য তাদের জীবনযাপনও গবেষকরা পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, তারা নিয়মিত শারীরিক পরিশ্রম করে, প্রিয় বন্ধুদের সঙ্গে সময় ব্যয় করে, অন্যদের সাহায্য করে, প্রত্যহ তাড়াতাড়ি হালকা রাতের খাবার খায় ও প্রচুর পানি পান করে। এ অঞ্চলের মানুষরা যেসব খাবার খায় তার মধ্যে সবজির আধিক্য রয়েছে। এ ছাড়া তারা দানাদার খাবার, ফলমূল, বাদাম ও মাছ খায়। প্রাকৃতিক চিনি তাদের প্রিয়।

You Might Also Like

ডা. সুমন আহমদের আফলাতুন নেছা পীর বকস পাঠাগার পরিদর্শন
সিলেটেও করোনায় আক্রান্তদের লাশ দাফন করছে কোয়ান্টাম
গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
রমিজের ব্যাপারে মুখ খুললেন তামিম
সিলেটের দক্ষিণ সুরমায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক
Previous Article সিরিয়ায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত
Next Article বিশ্বের সেরা ২০টি বিশ্ববিদ্যালয় চিনে নিন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

টিউলিপ কন্যা আজলিয়ার সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

10 years ago

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২

3 years ago

আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে

1 year ago

বাসিয়া প্রকাশনীতে শুদ্ধ বানান চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?