Homeশীর্ষ সংবাদআজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে

আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আজ শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশের মোবাইলফোন অপারেটরগুলো গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে। এই ইন্টারনেট ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। গত বুধবার (১৬ জুলাই)  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিটিআরসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গ্রাহকদের এই বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জুলাই দেশের সব মোবাইল গ্রাহককে পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডেটা দিতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডেটা। ফ্রি ডেটা পেতে গ্রামীণফোনে *121*1807#, রবিতে *4*1807#, বাংলালিংকে *121*1807# এবং টেলিটকে *111*1807# নম্বরে ডায়াল করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments