By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: টাঙ্গাইল-৪ উপ-নির্বাচন স্থগিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

টাঙ্গাইল-৪ উপ-নির্বাচন স্থগিত

Last updated: October 28, 2015 9:31 am
11 years ago
3 Min Read
SHARE

005আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। একইসঙ্গে এ উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আগামী ২ নভেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ইসি’র তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন। সোমবার (২৬ অক্টোবর) কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন ইসির অ্যাডভোকেট-অন-রেকর্ড ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান।

আদালতে ইসি’র পক্ষে পারসোনাল ক্যাপাসিটিতে (ব্যক্তিগত ক্ষমতায়) শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

আদেশের পরে রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশ স্থগিতে ইসি’র করা আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতির আদালত। তাই এ সময়ে উপ-নির্বাচনের কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ইসি অবৈধ বলে বাতিল করার পর হাইকোর্টে আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ কাদের সিদ্দিকীর আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশনের খারিজাদেশ স্থগিত করেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গত ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। অন্য দলের পাশাপাশি এতে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন।

কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার এ দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। ১৮ অক্টোবর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

রিটের শুনানি নিয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। গত বছর টাঙ্গাইল-৮ (সখিপুর) আসনের উপ-নির্বাচনেও প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাদের সিদ্দিকী। সে সময়ও ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়।

- Advertisement -
Ad image

You Might Also Like

মুসলিমদের দানের জমিতে হবে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির
অবস্থান বদলাইনি: খালেদা
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে কুরুয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প সম্পন্ন
দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
৫০ কোটি টাকার ইউরেনিয়াম উদ্ধার: গ্রেফতার ১১
Previous Article প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
Next Article ছয় কারণে খাবার থেকেই হতে পারে মাথাব্যথা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরীয়ারের জামিন লাভ

12 years ago

জহির চৌধুরী সুফিয়ান কে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা নিবিদেন

11 years ago

আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত

12 years ago

রিভিউ পিটিশনের অধিকার পেল মানবতাবিরোধী অপরাধীরা

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?