Homeশীর্ষ সংবাদএবার ১৯ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে গণমাধ্যমে চিঠি

এবার ১৯ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে গণমাধ্যমে চিঠি

04এবার ‘ইত্তেহাদুল মুজাহিদিন’ নামের এক সংগঠনের পক্ষ থেকে ১৯ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণজাগরণ মঞ্চের কর্মী, সাংস্কৃতিক কর্মী, এমপি ও ব্লগার।

বুধবার গণমাধ্যম কার্যালয়ে এমন চিঠি পৌঁছায় বলে জানা যায়।

ডাকযোগে পাঠানো ২০ জনের তালিকায় প্রথম নামটিই ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায়ের এবং তার নামটা লাল কালি দিয়ে কেটে দেওয়া। বাকি ১৯ জনের মধ্যে রয়েছেন যখাক্রমে ব্লগার আরিফ জেবতিক, সুশান্ত দাশ গুপ্ত, অধ্যাপক জাফর ইকবাল, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর মকবুল হোসেন, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, ব্লগার আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, অনন্য আজাদ, গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সি, মারুফ রসুল, বিশ্ববিদ্যালয় শিক্ষক আরাফাত রহমান, ব্লগার নির্ঝর মজুমদার, ড. আতিক, আশফাক আনুপ ও নূর নবী দুলাল।

তাদের নামের তালিকার উপরে লেখা রয়েছে, ‘ইসলাম ও মাদ্রাসা শিক্ষার দুশমন, নাস্তিক, সিলেটবিদ্বেষী, সিলেটের কলঙ্ক, স্যাটানিক ব্লগার হিন্দুস্তানি দালাল ও মুসলিম নাম সর্বস্ব মুনাফিক’।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর গোড়ান এলাকায় ব্লগার নিলয় নীল (নিলাদ্রি চট্টোপাধ্যায়)-কে হত্যা করে দুর্বৃত্তরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments