By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শেখ রাসেলের ৫১তম জন্মদিন আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

শেখ রাসেলের ৫১তম জন্মদিন আজ

Editor
Last updated: October 18, 2015 1:15 pm
Editor
11 years ago
Share
SHARE

6158১৮ অক্টোবর ২০১৫ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন আজ। `আমি মায়ের কাছে যাব` এটিই ছিল মৃত্যুর আগে শেখ রাসেলের শেষ কথা। ১৫ আগস্ট ১৯৭৫, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বর্বর খুনিচক্রের নির্মম বুলেটে নিহত হয় ১০ বছরের শিশু রাসেল। কি অপরাধ ছিল এই বালকের? নির্মমতার চরম হাত সেদিন খুন করেছিল তাকেও।

৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করে শেখ রাসেল। পাঁচ ভাই-বোনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ। ভাই-বোনের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল এবং শেখ রেহানা। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন পাঠ এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক বিবৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের সব শাখা সংগঠনের প্রতি অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানান।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপনের লক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকাল ১০টায় বনানী কবরস্থানে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

You Might Also Like

‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ
আজ প্রকাশক, গবেষক, সম্পাদক ও লেখক মোস্তফা সেলিমের জন্মদিন এই শুভক্ষণে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণতি।
জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
না-ফেরার দেশে চলে গেলেন গীতিকার পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া জানাজা আজ বিকাল সাড়ে ৫টায়
প্রফেসর মোঃ রফিক আহমদকে প্যারিসে সংবর্ধনা
Share This Article
Facebook Email Print
Previous Article আদালতে চলছে সাক্ষ্য, বাইরে জনতার ভিড়
Next Article আমরা মানুষ আমরা বাঙালি এমপি ইয়াহ্ইয়া চৌধুরী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?