Homeশীর্ষ সংবাদদক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস উদযাপন

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস উদযাপন

SAMSUNG CAMERA PICTURESসিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন এদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে ‘বাংলাদেশের জন্ম হতো না’। বঙ্গবন্ধুর কারণে বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা হতে পারে না। ’৭৫-এর ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জাতিকে কুলষিত করা হয়েছে। বঙ্গবন্ধুর অবশিষ্ট হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যেভাবে মুসলমান নর-নারী নির্বিচারে হত্যা করা হচ্ছে এই জঘন্য কর্মকান্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে নিয়ে আন্দোলন গড়ে তুলতেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আজকের এই শোক দিবসে সকলকে অঙ্গিকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্বাধনীতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে  শুক্রবার এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান সরদারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা চন্দন দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মুরসালিন, মোগলাবাজার থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সহ-সভাপতি হাজী চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ নাথ। বক্তব্য রাখেন সদর থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন, শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, নজমুল আলম, অধ্যক্ষ আমিরুল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া, খিজির খান, সেলিম আহমদ মেম্বার, আশিক আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, আব্দুল মতিন, প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম আব্দুল বাছিত সেলিম। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments