By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ছাত্রলীগ ক্যাডার পীযুষ গ্রেফতার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

ছাত্রলীগ ক্যাডার পীযুষ গ্রেফতার

Last updated: September 1, 2014 11:38 am
12 years ago
3 Min Read
SHARE

pjusচাঁদাবাজির অভিযোগে সিলেটের কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাডার, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড এর ১০৫ নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার সহকারী কমিশনার এ কে এম সাজ্জাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিশ্বস্ত একটি সূত্র দাবী করেছে, দলের হাইকমান্ডের সম্মতির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পীযুষকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার বিকেলে নগরীর ৩ টি হোটেলে চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা হয়। ফলে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে তার কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি। ওসি জানান, তার কাছে অস্ত্র থাকতে পারে এমনটা আশংকা করা হচ্ছিলো। তবে পাওয়া যায়নি। কোতোয়ালী থানার সহকারী কমিশনার একেএম সাজ্জাদ জানান, পীযুষের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সিলেটে ব্যাপক আলোচিত-সমালোচিত। চাঁদাবাজি, বাসা দখল, অস্ত্রবাজি সব কিছুতেই তার অংশ গ্রহণ ছিল। বেশ কিছু দিন দেশের বাইরে থাকলেও ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে আসেন পীযুষ। এরপর নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন। বিগত জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাল এর সময়ে ইসলামী ব্যাংকের তালতলা শাখা লুটপাট, এটিএম বুথ ভাংচুর ও অগ্নি সংযোগ, জিন্দাবাজারে বনফুলের শোরুমে ভাংচুর, শহরতলীর ছালিয়ায় ভূমি দখল করতে গিয়ে গ্রামবাসীর উপর গুলি বর্ষণ, নগরীর জিন্দাবাজারের পানসি রেষ্টুরেন্ট লুটপাট, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অগ্নি সংযোগসহ অনেকগুলো সন্ত্রাসী কার্যকলাপে পীযুষের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নগরীর রাজপথে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে নিজ দলের ক্যাডারদের নিয়ে পুলিশের সামনে সশস্ত্র মহড়া দিয়ে ব্যাপক আলোচনায় আসেন পিযুষ কান্তি দে। এছাড়া মির্জাজাঙ্গাল ও সুবিদবাজারে কোটি টাকা মূল্যের বাসা দখলসহ নানা অভিযোগ রয়েছে ছাত্রলীগের সাবেক এ নেতার বিরুদ্ধে। এত সব অভিযোগ থাকার পরও কখনো তাকে পুলিশের কাছে ধরা পড়তে হয়নি। সর্বশেষ গতকাল রোববার চাঁদাবাজির ৩ টি মামলায় তাকে আটক করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি। অন্যদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পুলিশ হেড কোয়ার্টারের পাঠানো সিলেটের ‘মোস্ট ওয়ান্টেড’ ২২ সন্ত্রাসীর তালিকা মেট্রোপলিটন পুলিশের হাতে পৌঁছেছে। তাদের সম্পর্কে যাঁচাই বাঁছাইয়ের পাশাপাশি গ্রেফতার অভিযান চালাবে পুলিশ। সূত্র জানিয়েছে, এই তালিকায়- ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত সন্ত্রাসীরা রয়েছেন। ধারণা করা হচ্ছে, পিযুষ কান্তি দে ২২ জনের তালিকা থেকে পুলিশের প্রথম শিকার। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পিযুষ কান্দি দে থানা হাজতে ছিলেন। রাত ১২টায় তার অনুসারীরা থানায় ছুটে আসেন এবং তাকে ছাড়িয়ে নিতে দলের সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করছেন।

You Might Also Like

বাবার লাশ দেখার শর্ত ছিল, কাঁদা যাবে না
নগরীর করের পাড়া মোহনা সমাজ কল্যাণ সংস্থায় ঈদবস্ত্র বিতরণ
মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু
নির্বাচন ব্রিটেনে, উৎসব সিলেটে
পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Previous Article ইসলামাবাদ রণক্ষেত্র
Next Article মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ৯৬ তম জন্মবার্ষিকী আজ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রবাসীদের নিয়ে বাসিয়ার প্রাণবন্ত আড্ডা প্রবল দেশপ্রেমের জন্য প্রবাসীরা দেশের মাটি মানুষ, সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তা করেন

7 years ago

বিশ্বনাথে কবি সাইদুর রহমান সাঈদ নাগরিক সংবর্ধনা উদযাপন পরিষদ গঠন

8 years ago

ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে

12 years ago

কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?