By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু

Last updated: August 17, 2015 11:39 am
11 years ago
2 Min Read
SHARE

001পরিবহনে মুক্তিযোদ্ধাদের অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে বাঁচাতে সারা দেশে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ ঢাকা- কুমিল্লা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শহীদমিনার পরিবহন পরিচালিত এ বাসের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ শহীদমিনার পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: মমতাজ মিয়া , পরিচালক মনিরুল হক মন্টু এবং কবি লিটনসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে ‘বাংলাদেশ শহীদমিনার পরিবহন’ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

এই বাস সার্ভিসের আওতায় আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ শহীদমিনার পরিবহনের চারটি বাস ঢাকা থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়কপথে চলাচল করবে। এতে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা পরিচয়পত্র দেখিয়ে বিনাভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে এই বাসে সাধারণ যাত্রীরা ঢাকা-ইলিয়টগঞ্জ জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। একই রুটে আরও ছয়টি বাস শীঘ্রই চলাচল শুরু করবে।

আ ক ম মোজাম্মেল হক আলোচনায় বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যক্তিগত মালিকানায় ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এ উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আগামী জুলাই থেকে মাসিক ভাতা ১০ হাজার টাকা করা, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ, চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা ও মুক্তিযোদ্ধা পরিচয়পত্র প্রদান অন্যতম।

আবদুল কুদ্দুছ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার অব্যাহত রাখতে এই বিশেষায়িত প্রতিটি বাসের গায়ে ৫২-এর ভাষা আন্দোলনসহ একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের আলোকচিত্র লাগানো থাকবে। এছাড়াও এই পরিবহনের প্রতিটি বাস থেকে আয়ের অংশ হতে ৫০০ টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারকে সহায়তা হিসেবে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি বাসে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

You Might Also Like

অলিম্পিকে বাংলাদেশি মেয়ের সোনা জয়
হাকালুকি হাওরে ট্যুরিস্টদের বিনোদনের নতুন তীর্থস্থান
নতুন সংকটে জামায়াত-শিবির
আজ সেই ভয়াল দিন
মহসিন আলীকে মন্ত্রিসভায় রাখা উচিত নয় : বি চৌধুরী
Previous Article ওজন নিয়ন্ত্রণের রহস্য দিনে ৬ বার স্বল্প পরিমাণ খাবার
Next Article শিক্ষকের পর শিক্ষার্থীদেরও পেটাল ‘যুবলীগ’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার কমিটি গঠন

12 years ago

নাট্যায়ন সিলেটের ‘মধ্যরাতের বৃষ্টি’ নাটকের মহড়া শুরু

11 years ago

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার

9 years ago

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?