Homeশীর্ষ সংবাদওজন নিয়ন্ত্রণের রহস্য দিনে ৬ বার স্বল্প পরিমাণ খাবার

ওজন নিয়ন্ত্রণের রহস্য দিনে ৬ বার স্বল্প পরিমাণ খাবার

005খাদ্যতালিকা মেনে চলে ওজন কমানো খুব সহজ নয়। তবে এর মাধ্যমে বেশ উপকার পাওয়া যেতে পারে। এক গবেষণার বরাত দিয়ে মিরর জানায়, দিনে কয়েকবার অল্প পরিমাণ খাওয়ার মাধ্যমে ওজন কমানো যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়, পুষ্টিবিজ্ঞানীদের মতে, ঘন ঘন অল্প পরিমাণ খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। খাদ্যতালিকার মাধ্যমে স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর জন্যে ক্ষেত্রে এই প্রক্রিয়াটি বেশ কার্যকর। হলিউডের বহু সেলিব্রিটি দিনে ঘন ঘন কম পরিমাণ খাওয়ার মাধ্যমে স্লিম থাকেন। গতানুগতিক তিনবেলা বেশি পরিমাণ খাওয়ায় স্বাস্থ্য বেড়ে যায়।

নিউট্রিশন রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা প্রতিবেদনটি। গবেষকরা দুই ধরনের খাবার পদ্ধতি পরীক্ষা করেন অংশগ্রহণকারীদের ওপর। এক দলকে দিনে দুইবার বেশি পরিমাণ খেতে দেওয়া হয়। অপর দল প্রতিদিন স্বল্প পরিমাণে ৬ বার খাবার খান। দুটো ক্ষেত্রেই সমান পরিমান ক্যালোরি খেতে দেওয়া হয় তাদের।

দেখা গেছে, যারা প্রতিদিন ছয়বার করে অল্প পরিমাণ খাবার খেয়েছেন তারা স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তাদের বাড়তি ওজন যথেষ্ট কমে গেছে। যারা এই পদ্ধতিতে খেয়েছেন তাদের রক্তে গ্লুকোজ, ইনসুলিন এবং কোলেস্টরেলের আদর্শ মাত্রা বজায় ছিল।

ক্যালিফোর্নিয়া এবং নিউ ম্যাক্সিকোর গবেষক দল জানায়, তারা নিজেরাও প্রতিদিন স্বল্প পরিমাণ খাবার দিনে ৬ বার করে খেতে শুরু করেছেন এবং এতে দারুণ ফল পাচ্ছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments