মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা শাহাবুদ্দিনকে অষ্টিয়া ছাত্রদলের সভাপতি মাইদুল মিয়ার পথেকে রবিবার সন্ধ্যায় সিলেট নগরীর লোহারপাড়াস্থ বাসায় গিয়ে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করছেন সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান। এসময় আরো ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মাহবুবুল আলম সৌরভ, মহানগর ছাত্রদল নেতা মিটু কাপালী, আফজল হোসেন, মুক্তার আহমদ মুক্তার, সাইদুর রহমান সাঈদ, কামরুজ্জামান রুম্মান, মাইদুল ইসলাম, বিপুল আহমদ, আবু আনা সানু, সুহেল আহমদ, মামুনুর রশিদ মামুন, মাহমুদুল হাসান মাহমুদ।

