বই পত্রসর্বশেষ

নবীগঞ্জে বিপুল পরিমান জাল টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে ৫ লক্ষাধিক টাকার জালনোটসহ ১ ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে আরো একজনকে আটক করে পুলিশ। এরা হচ্ছে-বালাগঞ্জ থানার ইছাপুর গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে খালেদ মিয়া ও মৌলভীবাজারের রাজনগর থানার মৃত আব্দুর রশীদের ছেলে বুলবুল আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে ১ হাজার টাকার ৭টি জাল নোট নিয়ে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজারে পাচারকালে স্থানীয় জনতা খালেদকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল খয়ের’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে। তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁেনর তত্ত¡াবধানে এসআই আবুল খয়ের আটক খালেদ মিয়াকে সঙ্গে নিয়ে জাল টাকার ব্যবসায়ী রাজনগর থানার বাসিন্দা মৃত আব্দুর রশীদের ছেলে বুলবুল আহমদকে তার বাসা মৌলভীবাজার শহরের চাদঁনীঘাট (গোজারাই) এলাকা থেকে আটক করে। এ সময় তার ঘর তল­াশী করে ১ হাজার টাকা ৫৪০টি জালনোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে শতক এলাকার মকদ্দুছ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। জাল টাকা ব্যবসার রহস্য উদঘাটনের স্বার্থে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে ওসি মোঃ আব্দুল বাতেন খাঁন বলেন, জাল টাকা ব্যবসার মূল রহস্য উদঘাটন এবং আসল হুতাকে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, নির্বাচন উপলক্ষে অস্থিরতার সুযোগে হবিগঞ্জ সিলেটসহ বিভিন্ন জেলায় জাল টাকা সরবরাহ করে আসছিল তারা। রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বেরিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button