Homeবই পত্রযৌন নিপীড়নে জড়িয়ে পড়ছে শান্তিরক্ষী বাহিনী!

যৌন নিপীড়নে জড়িয়ে পড়ছে শান্তিরক্ষী বাহিনী!

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগে এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১২০জন সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে। বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নিপীড়নের ঘটনা শনাক্ত করেছে সংস্থাটি। নতুন সাতটি সহ এমন মোট কুড়িটি ঘটনা চিহ্নিত করা হয়েছে। দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। তদন্ত শেষ হবার পর ওই ১২০ শান্তিরক্ষী দসদস্যকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলেও জানিয়েছে জাতিসংঘ।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণ করেছে।

গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।

প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে ওই সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments