By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নারীলোভী ভণ্ডপিরের আস্তানায় আগুন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

নারীলোভী ভণ্ডপিরের আস্তানায় আগুন

Last updated: February 22, 2016 6:39 pm
11 years ago
2 Min Read
SHARE

কিশেরারীকে বিয়ে ও অসামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ভণ্ডপিরের আস্তানা আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো চৌরাস্তা এলাকায় ময়ফুলনগর দরবার শরিফের আস্তানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, ময়ফুলনগর দরবার শরিফের পির দাবি করে আসছেন আনিছুল হক নামে একজন। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার কিশোরী ও যুবতীসহ বিভিন্ন বয়সের নারীরা ভণ্ডপির আনিছুল হকের প্রতারণার ফাঁদে পড়েছেন। তেমনি এক কিশোরীর পরিবারের লোকজনও ওই ভণ্ডপিরের ভক্ত বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে কিশোরী ও তার পরিবার ভন্ডপিরের আস্তায় বসবাস করছিলেন। এর কয়েকদিন পর ভণ্ডপির আনিছুল তাদের বলেন, আনিছুর ও তার ভক্তরা স্বপ্নে দেখেন ওই কিশোরীর সঙ্গে তার স্বপ্নে দৈহিক মিলন ঘটে। এছাড়া ওই কিশোরীকে বিয়ে না করলে ভণ্ডপির আনিছুল হক মারা যাবেন। এরপর বিষয়টি কিশোরীর পরিবারকে জানানো হয়। পরে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়ে পাকা হয় এবং শনিবার রাতে বিয়ের দিন ধার্য করা হয়।

এছাড়া ভুড়িভোজের মাধ্যমে এলাকার অনেক ভক্তদের ওই বিয়েতে দাওয়াত করা হয়। পরে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ও কমিশনার রাসেল মিয়া ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার চেষ্ঠা করেন। কিন্তু ভণ্ডপির আনিছুল হক একটি জন্ম সনদে পূর্ণবয়স দেখিয়ে আগেই তাদের বিয়ে হয়ে গেছে বলে সাফ জানিয়ে দেন। তবে মেয়ের পরিবারে দাবি কিশোরীর বয়স মাত্র ১৪ বছর।

এদিকে, শনিবার রাত ৯টার দিকে স্থানীয় এলাকাবাসী ভণ্ডপিরের আস্তানার সামনে কয়েক দফায় বিক্ষোভ মিছিল করেন। পরে আস্তানার একটি গেইট ভাঙচুর ও দ্বিতীয় তলা ভবনের একটি আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে অভিযুক্ত ভণ্ডপির আনিছুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভণ্ডপীরসহ প্রতারকদের আটকের চেষ্টা চলছে।’

- Advertisement -
Ad image

You Might Also Like

দীর্ঘজীবী মানুষের বসবাসের এলাকা ও দীর্ঘায়ু লাভের রহস্য
করোনা : ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৫৮ জন
দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহাব খোকা আর নেই
শেখ শামসুল ইসলাম ।। হাসি কান্নায় ভরা এইতো জীবন
হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই
Previous Article বিজয় স্পোর্টিং ক্লাব-এর পুরষ্কার বিতরনী অনুষ্টান
Next Article ফের চালু ওমরাহ ভিসা, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

পঞ্চম দফায় পিছিয়েচে কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন

11 years ago

চলন্ত গাড়ির সামনে বসে সন্তানের জন্ম দিলেন মহিলা

11 years ago

খোদেজা মাহবুব আরা ।। ভালোবাসা

5 years ago

সিলেটে আ.লীগের মহিলা সম্পাদিকার ওপর হামলা

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?