By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: গ্রামের বাড়িতে দাফন হলো নাজিমের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

গ্রামের বাড়িতে দাফন হলো নাজিমের

Last updated: April 9, 2016 3:58 pm
11 years ago
1 Min Read
SHARE

ঢাকায় ময়নাতদন্তের পর অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে সিলেটে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
তার চাচাতো ভাই মামুন রশিদ জানান, বিয়ানীবাজারের ভরাউঠ গ্রামে জানাজা শেষে শুক্রবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে নাজিমকে দাফন করা হয়।
মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার নাজিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্থানান্তর করা হয়। সেখানে রাতে চাচাতো ভাই বদরুলের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। তিনি কফিন নিয়ে ভোর ৬টায় গ্রামের বাড়িতে পৌঁছান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নাজিম ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। তিনি সিলেটে গণজাগরণ আন্দোলনের সংগঠক হিসেবেও কাজ করেছিলেন বলে বন্ধুরা জানিয়েছেন।
ইসবুকে তার বন্ধুরা লিখেছেন, হেঁটে যাওয়ার পথে আক্রান্ত হন নাজিম। হামলাকারীরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে আক্রমণ করেছিল।
ময়নাতদন্ত প্রতিবেদন এখনও পাওয়া না গেলেও মর্গের কর্মীরা জানিয়েছেন, নাজিমের মাথার এক পাশে গুলি এবং অন্য পাশে কোপের চিহ্ন ছিল।
হেফাজতের আন্দোলনের সময় ‘নাস্তিক ব্লগারদের’ যে কথিত তালিকা কয়েকটি গণমাধ্যমে এসেছিল, তাতে নাজিমের নামও ছিল।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আরেকটি আঘাত।
নাজিম হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় ৫/৬ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি মামলা করেছে।
–

You Might Also Like

ভয়াল ২১ আগস্ট আজ
সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’
দক্ষিণ সুরমায় প্রবাসির অর্থায়নে ৪৫০ ফুট রাস্তার কাজ উদ্বোধন
সিলেটে স্থানীয় সরকার সংলাপ দেশকে এগিয়ে নিতে সর্বত্র ডিজিটালাইজেশনের মাত্রা বাড়াতে হবে — জেলা প্রশাসক
বাইস কাদির ।। কুয়াশা আঁধার
Previous Article কবি ও প্রভাষক খালেদ উদ-দীনকে মাকুন্দা পদক প্রদান
Next Article একটা বুথে একজনই ভোটার। জানেন?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

অশালীন বক্তব্যের জন্য সাংবাদিকদের কাছে সমাজকল্যাণমন্ত্রীর দুঃখ প্রকাশ

12 years ago

আফলাতুন নেছা-পীর বকস্ পাঠাগারের জমজমাট ঈদ পুর্নমিলনী

6 years ago

ময়নূর রহমান বাবুল – এর সদ্য প্রকাশিত দু’টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২৫শে আগস্ট

11 years ago

সিলেটের জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট-বিড়ি বিক্রি নিষিদ্ধ হচ্ছে

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?