সর্বশেষ

আজ ঢাকায় আসছেন নিশা দেশাই

c0e00fb80ffe77c3b62203c693a0a1feআজ রোববার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল। দুই মাসের ব্যবধানে ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।

এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান মারা যাওয়ার ঘটনায় মে মাসে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই। সে সময় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন নিশা। বিভিন্ন সূত্র জানায়, দেশে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরপর দুটি জঙ্গি হামলা ঘটায় নিশার এ সফরে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

তার সফরে বাংলাদেশে সম্প্রতি হামলার ঘটনা বেশি গুরুত্বপাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জন বাংলাদেশ আমেরিকানসহ ১৮ জন বিদেশি এবং ৪ জন বাংলাদেশি নিহত হন। এ ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত চলাকালে ঈদগাহের অদূরে পৃথক সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ ৪ জন নিহত হওয়ার ঘটনা।

এফ/০৯:০০/১০জুলাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button