Homeবই পত্রবাংলাদেশি মেয়ে বিয়ে করতে পারবেন না সৌদি ছেলেরা

বাংলাদেশি মেয়ে বিয়ে করতে পারবেন না সৌদি ছেলেরা

0000বাংলাদেশসহ চারটি দেশের কোনো নারীকে এখন থেকে সৌদি পুরুষেরা বিয়ে করতে পারবেন না। বাকি তিনটি দেশ হলো পাকিস্তান, মিয়ানমার ও আফ্রিকার দেশ চাদ। সম্প্রতি সৌদি পুলিশ এমন নিষেধাজ্ঞা জারি করেছে।

মক্কা পুলিশের মহাপরিচালক মেজর জেনারেল আসসাফ আল-কোরেশির বরাত দিয়ে মক্কা ডেইলি পত্রিকার খবরে এ কথা জানানো হয়।আজ বুধবার ডন-এর খবরে বলা হয়, মূলত সৌদি পুরুষদের অন্য দেশের নারীদের বিয়ে করতে নিরুত্সাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি হিসাব অনুযায়ী সৌদি আরবে বর্তমানে এ চারটি দেশের পাঁচ লাখ নারী বাস করছেন।

আসসাফ আল-কোরেশির বরাত দিয়ে খবরে জানানো হয়, সৌদি আরবের কোনো পুরুষ যদি অন্য দেশের (ওই চারটি দেশ ছাড়া) কোনো নারীকে বিয়ে করতে চান, তবে তাঁকে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের (অফিশিয়াল চ্যানেল) মাধ্যমে বিয়ের আবেদনের দরখাস্ত পেশ করতে হবে।

আবেদনকারীর বয়স ২৫ বত্সরের বেশি হতে হবে। পরিচয়পত্র জেলার মেয়রের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া পরিবারের কার্ডও জমা দিতে হবে।
আসসাফ আল-কোরেশি আরও বলেন, ‘আবেদনকারী যদি আগে থেকে বিবাহিত হন, তবে তাঁকে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে প্রমাণ করতে হবে যে তাঁর আগের স্ত্রী প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিংবা সন্তান ধারণে অক্ষম। এ ছাড়া বিবাহবিচ্ছেদ হয়েছে এমন পুরুষেরা বিচ্ছেদের অন্তত ছয় মাস পর্যন্ত পুনরায় বিয়ের আবেদন করতে পারবেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments