By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১০১ বছর বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্রসর্বশেষ

১০১ বছর বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড

Last updated: July 16, 2016 11:36 am
10 years ago
2 Min Read
SHARE

1155fec234e0dce8544bed31bb9a704fআসন্ন ব্রাজিলের রিও অলিম্পিকে দর্শকদের নজরকাড়া পারফরম্যান্স উপহার দিতে কঠিন অনুশীলনে ব্যস্ত নামকরা সব সাঁতারুরা। এরইমধ্যে সেইসব সাঁতারুকে অবাক করে দিয়েছেন শতবর্ষী জাপানি নারী মেইকো নাগাওকা। ১০১ বছর পার করেও তিনি দিব্বি সাঁতার কেটে গড়লেন বিশ্ব রেকর্ড।

জাপানের চিবা শহরে চলছে বর্ষীয়ানদের সাঁতার প্রতিযোগিতা। টুর্নামেন্টে ৪০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে ছিলেন ১০১ বছরের নাগাওকা। শতবর্ষ পার করা এই নারী সাঁতারুর সাঁতার দেখতে দর্শকরা ছিলেন উৎসুক। সবাইকে চমকে দিয়ে ২৬ মিনিট ১৬.৮১ সেকেন্ডে তিনি পার করেন নির্দিষ্ট দূরত্ব।

পানি থেকে উঠে আসতেই করতালিতে সম্মান জানানো হয় এই শতাব্দী প্রাচীন এই সাঁতারুকে। একটানা সাঁতার কেটেও ক্লান্ত নন নাগাওকা। বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, অন্তত ১০৫ বছর পর্যন্ত সাঁতার কাটতে চাই।

উদ্যোক্তারা জানিয়েছেন, একসময় প্রতিযোগিতা রোমাঞ্চকর পর্যায়ে চলে যায়। তখন পানির মধ্যে তীব্র লড়াই চলছে ৮০ বছরের এটসুকো আজুমির সঙ্গে ১০১ বছরের নাগাওকার। সুন্দর ছন্দে জল কেটে দুজনেই ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

তবে শেষ পর্যন্ত আশি বছরের আজুমি জয় ছিনিয়ে নিয়েছেন। চ্যাম্পিয়ন না হতে পেরেও কোনো দুঃখ নেই নাগাওকার। পুরো অনুষ্ঠানজুড়ে তাকে ঘিরেই ছিল যাবতীয় কৌতুহল। নাগাওকা বলেন, ‘যখন আমি সাঁতার কাটি তখন আমি আমার নিজেকে নিজের মতো করে পাই।

প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৪ সালে জন্ম হয় নাগাওকার। দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। বিংশ শতাব্দীর প্রায় পুরোটাই তিনি প্রত্যক্ষ করেছেন। আর মনের আনন্দে সাঁতার কেটেছেন। এখনো সেই অভ্যাসটি ছাড়তে নারাজ তিনি।

আর/১০:৪৪/১৫ জুলাই

You Might Also Like

‘শটে কিছুতেই চুমু খাবে না’
মায়াবী অন্ধকার ।। আহমদ আলী হিরণ
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত
শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে: নিখিল
সিলেট-আখাউড়া রেলপথে শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ
Previous Article লেবুর যত অদ্ভুত ব্যবহার আফসানা সুমী
Next Article প্রবাসে একজন সফল ব্যবসায়ী মো. মখলিছ মিয়া
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বছরে ৫১৭ কোটি টাকা বেতন মাইক্রোসফট সিইওর

12 years ago

কিংবদন্তীদের পাশে মাশরাফি

10 years ago

ঢাকা-সিলেট মহা সড়কে ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত : ৩ ঘন্টা যানচলাচল বন্ধ

11 years ago

সাংবাদিক আবুল হোসেনের মাতৃবিয়োগ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?