By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি সিলেটে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি সিলেটে

Last updated: July 19, 2016 11:15 am
10 years ago
2 Min Read
SHARE

55সিলেট, ১৭ জুলাই- এযাবৎকালে দেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হিসেবে আলোচনার ঝড় তুলেছে সিলেটের ‘কাজি ক্যাসল’। বাড়ির মালিক মাহতাবুর রহমান একজন ব্যবসায়ী। সিলেটের ইসলামপুর এলাকায় বাড়িটি নির্মাণ করা হয়েছে।

২০০৮ সাল থেকে চার দেশের প্রকৌশলীরা প্রায় আড়াইশ শ্রমিক দিয়ে তিনতলাবিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেছেন। তিনতলার এই বাড়িটির বিল্ডার এরিয়া প্রায় ৮০ হাজার স্কয়ার ফিট। পাঁচ হাজার মানুষের অনুষ্ঠান করার বন্দোবস্ত আছে এই বাড়িতেই। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক কক্ষ।

প্রায় আট একর জায়গার ওপর নির্মিত এই বাড়িটির ছাদে রয়েছে হেলিপ্যাড, সুইমিংপুল, স্টিমবাথ, লিফটসহ আধুনিক স্নানাগার। ২৯টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে ২৯টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে।

দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি- এই চার দেশের প্রকৌশলী দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়।

ব্যবসায়ী মাহতাবুর রহমান বলেন, দুবাই থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম। তিনি প্রথমে ডিজাইনটা করেছিলেন। পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইনটা দিয়েছিলাম একজন লেবানিজকে। পুরো বাড়িটির লাইটিংয়ের কাজ করেছেন জার্মানের কোম্পানি টিফেনি লাইটিং। আর ফ্লোরগুলো করে দিয়েছে ফ্রান্সের একটি কোম্পানি।

জানা যায়, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই বাড়িটি। নির্মাণব্যয় নিয়ে বাড়ির মালিক মাহতাবুর রহমান বলেন, আমি নিজের ব্যবহারের জন্য বাড়ি করেছি, তাই এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আমি তা হিসাবে করে দেখিনি।

মাহতাবুর রহমান জানান, ২৯টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে ২৯টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে। ভবনের শুধু নিচতলায় রয়েছে ৯টি ডাইনিং রুম, ১৪টি ড্রইং রুম, আছে দুটি লিফট।

বাড়ির ভেতরে সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেওয়া পবিত্র কাবা শরিফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে অতি যত্ন করে। কেউ সরাসরি না দেখলে বোঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মাহাত্ম্য। ‘কাজি ক্যাসল’ নামের অফিশিয়াল ফেসবুক পেজে ঢুকলেও জানা যাবে এই বাড়ির খুঁটিনাটি।

উল্লেখ্য, ‘কাজি ক্যাসল’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মাহতাবুর রহমান বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক টানা তিনবার সিআইপি নির্বাচিত হন। মাহতাবুর রহমান ২০১৩ ও ১৪ সালে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন।

- Advertisement -
Ad image

You Might Also Like

প্রধান গেট দিয়েই কারাগারে লতিফ সিদ্দিকী
দীর্ঘদিন পরে দক্ষিণ সুরমা উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট বার হলের উদ্বোধন
সিলেট জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্টিত
করোনা: ওসমানীতে চালু হলো মোমেন ফাউন্ডেশনের হেল্প ডেস্ক
Previous Article লন্ডনে গরমে অজ্ঞান হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
Next Article সহজে ঘুম আসার ছোট্ট দুটি কৌশল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বন্দর খুলে দিতে জাতিসংঘের আহবান

11 years ago

কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব

12 years ago

খাদিমপাড়ায় ভূমিহীন সমবায় সমিতির বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার ভূমিখোকোচক্রের রোষানলে

11 years ago

বিজয়-রাহানের ব্যাটে চালকের আসনে ভারত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?