By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জঙ্গী ও সন্ত্রাস দমনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে—ডেপুটি পুলিশ কমিশনার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

জঙ্গী ও সন্ত্রাস দমনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে—ডেপুটি পুলিশ কমিশনার

Editor
Last updated: August 18, 2016 8:24 am
Editor
10 years ago
Share
SHARE

a1সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলতে হবে। বিশেষ করে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেননা জঙ্গী-সন্ত্রাসীদের টার্গেটের মূলে রয়েছে মেধাবী শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠিত করার নামে পবিত্র কোরআন-হাদীসের অপব্যাখ্যা দিয়ে একটি মহল সহজ-সরল ছেলে মেয়েদের মগজ ধোলাই করে জঙ্গী-সন্ত্রাসী কাজে লিপ্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে সমাজে ফিৎনা সৃষ্টি করে জন্নাতে যাওয়া যায়না এবং মানুষ হত্যাকারীদের স্থান অবশ্যই জাহান্নামে। তাই সকল ভয়-ভীতিকে মোকাবেলা করে একটি সুখী-সুন্দর ও জঙ্গী-সন্ত্রাসমুক্ত সমাজ এবং দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সিলেট সেন্ট্রাল কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। দেশব্যাপী সকল শিক্ষ প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী কর্মসূচির গ্রহণের অংশ হিসেবে নগরীর পুরানলেনস্থ কলেজ প্রাঙ্গনে আজ বুধবার সকালে এই সভার আয়োজন করা হয়।
সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান। কলেজের বাংলা প্রভাষক ফাতিমা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহ আহমদ, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট এডভোকেট মোজাক্কির হোসেন কামালী , কলেজের ফিনান্স ডিরেক্টর আক্কাস আলী, প্রভাষক জাহিদ হোসাইন, প্রভাষক মোর্শেদ আলম, কলেজের পরিচালক শাহ রুম্মানুল হক, গভর্নিং বডির সদস্য শাহ নেওয়াজ খান শাকিল, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজী প্রভাষক ওয়ারিছ উদ্দিন, ব্যবসায় ব্যবস্থাপনার প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এনামুল হক। সভার শেষে এইচএসসি ফল প্রার্থীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলেজের অর্থনীতির প্রভাষক আব্দুলøাহ আল মাবরুর।

You Might Also Like

জাফলংয়ে অন্তরের পর এবার সোহাগের লাশ উদ্ধার
বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি সিলেটে
সালমানকে হত্যার হুমকি
রোটারী ক্লাব অব জালালাবাদের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান
Share This Article
Facebook Email Print
Previous Article যেভাবে চলছে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ
Next Article প্রায় তিন যুগ পর উদ্ধার হলো সিলেট সিটি কর্পোরেশনের জমি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?