By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শাহরুখের সঙ্গে ট্রেনে সারারাত সানি লিওন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বইপত্রবিনোদনসর্বশেষ

শাহরুখের সঙ্গে ট্রেনে সারারাত সানি লিওন

Last updated: January 26, 2017 11:54 am
10 years ago
2 Min Read
SHARE
79230মুম্বাই থেকে দিল্লি। বোরকা পরে ট্রেনে গিয়ে উঠলেন সানি লিওন। সেই ট্রেনেই আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। রাতভর এক ট্রেনেই কাটিয়ে দিলেন তারা। দিল্লি পৌঁছার আঁধাঘন্টা আগে সানি ট্যুইটারে ছবি পোস্ট করে বিষয়টা জানান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মূলত শাহরুখ দলবল নিয়ে নেমেছেন তার রইস ছবির প্রচারণায়। এ ছবিতে সানি লিওনের ‘লায়লা ম্যায় লায়লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যদিও ‘রইস’ ছবিতে অভিনেত্রী সানি লিওনের উপস্থিতি মাত্র ওই একটি আইটেম গানেই সীমাবদ্ধ। তবে এটাই তার কাছে অনেক বড় পাওয়া বলে মন্তব্য সানিরই। ছবির মূল নায়িকা মাহিরা খান পাকিস্তানি হওয়ায় প্রচারণায় থাকতে পারছেন না। আর এ সুযোগেই ৫১ বছর বয়সী বলিউড বাদশার সঙ্গে ট্রেনে চড়ে বসলেন ৩৪ বছরের সানি। ‘রইস’ মুক্তি পায় বুধবার (২৫ জানুয়ারি)।

সোমবার (২৩ জানুয়ারি) মুম্বাই স্টেশনে এসে ট্রেনে ওঠেন সানি লিওন। কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরকা পরেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটা ৪০ মিনিটে অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ট্রেনে রওনা দেন সানি লিওন। যাত্রীদের মধ্যে ছিলেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারও। মঙ্গলবার পৌনে ১১টায় দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছান তারা।

মাঝপথেই জানাজানি হয়— ট্রেনটিতে শাহরুখ, ‘রইস’-এর পরিচালক রাহুল ধোলাকিয়া এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির পাশাপাশি সানি লিওনও আছেন। হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। কিন্তু দেখা মেলেনি। বড়োদরা স্টেশনে ট্রেন থামার পর জানালার পর্দা সরিয়ে উঁকি দিয়ে ভক্তদের উন্মাদনা দেখে চোখ কপালে উঠে যায় সানি লিওনের! অনেকে বগির উপরে উঠে শাহরুখ ও সানি বলে চিৎকার করছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে।

ইঞ্জিন বদলানোর জন্য বড়োদরায় দশ মিনিটের জন্য থামতে হয়েছে ট্রেনটিকে। এই সুযোগে ভক্তরা বাঁধভাঙা হয়ে ওঠে। শাহরুখ তাদেরকে হাত নেড়ে জবাব দিয়েছেন। পরে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিল্লি পৌঁছার আধ ঘণ্টা আগে টুইটারে ছবি পোস্ট করে সানি লিওন লিখেছেন, ‘ট্রেন যাত্রা! গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। সবচেয়ে চমৎকার ভ্রমণ!’

১৯৮০ সালের হিট ছবি ‘কুরবানি’র জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ‘রইস’-এর জন্য। ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের গানটিতে নেচেছেন সানি লিওন। গত সপ্তাহে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস টেন’-এ শাহরুখের সঙ্গে ছবিটির প্রচারণায় অংশ নেন তিনি।

You Might Also Like

কানাডায় দুই দিন ঈদ
প্রেম করছেন প্রিয়াংকা চোপড়া! কিন্তু কে সেই রহস্যময় পুরুষ?
এ মাসেই ঢাকায় ফিরছেন শাবনূর
প্রধানমন্ত্রীর স্বজনদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কবার্তা
সিলেটে বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন শুরু
Previous Article সিলেটে প্রশিক্ষণ নিচ্ছেন ৮০ ফুটবলার
Next Article খয়রুনেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো

11 years ago

বেলুন দিয়ে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ইন্টারনেট

11 years ago

অপহরণে বাংলাদেশ অষ্টম

11 years ago

এম আর মনজু ।। বর্ষাকাল

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?