প্যারিসে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

ফ্রান্সে নব গঠিত ঐতিহ্যবাহী বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা  রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে ফ্রান্সে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।01

বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোহা বাছিত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক আফজল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্টিত ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অতিথি হিসেবে অংশ নেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান,ওসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদার,রাজনগর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্সের সভাপতি সেলিম ওয়াদা শেলু,মাদারীপুর জেলা এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক রানা রহমান,ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি শাজাহান খান প্রমুখ।
হাফিজ ছামিরের পবিত্র কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোহা মহসিন আলী,নাজিম খান,রায়হান আহমদ,জয়নুল আবেদীন,আফিজ আলী,রিপন আলী, তামিম আহমদ,জাহিদ হোসেন হেলাল,সাইফুল ইসলাম।
পরে  ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ ছামির  ।

Developed by: