By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৫০০ অভিবাসীকে হত্যা!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

৫০০ অভিবাসীকে হত্যা!

Last updated: May 5, 2015 1:17 pm
12 years ago
3 Min Read
SHARE

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাত। ‘ব্যাড বয়’ সালমান খানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় ঝরে যায় নিরীহ একটি তাজা প্রাণ। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা হতদরিদ্র আরও চারজন মানুষ। সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা। কিন্তু তাঁর দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। এরপর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। বছরের পর বছর ধরে ঝুলে আছে সালমানের বিরুদ্ধে দায়ের করা গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার বিচার কার্যক্রম। অবশেষে মামলাটির রায় হতে যাচ্ছে। আগামীকাল ৬ মে মামলার রায় দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত মুম্বাইয়ের স্থানীয় একটি আদালত। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড পেতে পারেন সালমান।
রায়ের তারিখ ঘনিয়ে আসায় চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িতরা মহাদুশ্চিন্তায় পড়ে গেছেন। কারণ সালমানের ওপর রয়েছে বিশাল অঙ্কের বিনিয়োগ। অবিশ্বাস্য শোনালেও, এই অঙ্কটা প্রায় ২০০ কোটি রুপি। চলচ্চিত্রের বাজার গবেষক কোমল নাহাতার মতে, ‘চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িতরা আশা করছেন, ভয়ংকর কিছু ঘটবে না। সবার প্রত্যাশা, হয় সালমান নির্দোষ প্রমাণিত হবেন, নয়তো লঘু সাজা পাবেন।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পাও’ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া ‘দাবাং ৩ ’, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’সহ আরও মোট চারটি ছবির কাজ আছে তাঁর হাতে। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে চলেছেন সালমান। কারাদণ্ড হলে তাঁর হাতে থাকা ছবিগুলোর কাজ অনিশ্চিত হয়ে পড়বে। আর এমনটা হলে মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে ছবিগুলোর বিনিয়োগকারীদের।
অস্ত্র মামলায় সাজা খাটছেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্ত। সাম্প্রতিক বছরগুলোতে সঞ্জয়ের পর সালমান দ্বিতীয় প্রভাবশালী তারকা যার বিরুদ্ধে গুরুতর অপরাধ মামলার বিচারকার্যক্রম চলছে। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার পাশাপাশি বিরল প্রজাতির ব্ল্যাকবাক হরিণ শিকারের মামলাও ঝুলছে সালমানের ওপর।
এদিকে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় হতে যাচ্ছে জানার পর সালমানের পক্ষ নিয়েছেন তাঁর একাধিক বন্ধু ও সহকর্মী। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বলেন, ‘সালমান চমৎকার একজন মানুষ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, মামলার রায় হওয়ার পর সালমান যেন খুশি থাকেন। মানুষ হিসেবে তাঁর কোনো তুলনা হয় না। আমার প্রত্যাশা, সবকিছু ঠিক হয়ে যাবে।’
বলিউডের অভিনেত্রী সোহা আলী খান বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, তিনি যেন সালমান ও তাঁর পরিবারের সদস্যদের মনোবল শক্ত রাখেন। আমার পরিবারের কাছে সালমান অনেক ঘনিষ্ঠ। বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।’ বলিউডের অভিনেতা জ্যাকি ভাগনানি বলেন, ‘ব্যক্তিগতভাবে সালমানের সঙ্গে আমার সম্পর্ক অনেক কাছের। কিন্তু আদালত কী রায় দেবেন তা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না। আমি চাই, সালমান যেন সুবিচার পান।

You Might Also Like

সিলেটে হোটেলে ফুর্তি করতে গিয়ে ৭ নর-নারী গ্রে’প্তার
প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা
জহির চৌধুরী সুফিয়ান কে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা নিবিদেন
তুরস্কে ‘ব্যর্থ’ সেনা অভ্যুত্থান, নিহত ২৬৫
মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন
Previous Article জাপানের কর্মজীবী নারীরা কেন বিয়ে করেন না?
Next Article সালমানের মামলার রায় কাল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

5 years ago

দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন

5 years ago

লন্ডনে কাব্যিক পরিবেশে অনুষ্ঠিত হলো কবিতাস্বজনের কাব্যলোকে আয়োজন

9 years ago

প্রেসক্লাবে বিকাল সাড়ে ৩টায় এহিয়া রেজা চৌধুরীর লাশ আনা হবে

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?