By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জাপানের কর্মজীবী নারীরা কেন বিয়ে করেন না?
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

জাপানের কর্মজীবী নারীরা কেন বিয়ে করেন না?

Last updated: May 5, 2015 1:11 pm
12 years ago
2 Min Read
SHARE

সাপ্পোরো, ০৪ মে- মিনা সাইতো জাপানের একজন কর্মজীবী নারী। তাঁর বয়স ৩৯ বছর। তিনি জাপানের সাপ্পোরো শহরে তাঁর মা-বাবার সঙ্গে থাকেন। একটা বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেন। অফিসে কাজের সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা হলেও ব্যস্ত বলে তিনি প্রতিদিন কাজ করেন প্রায় রাত নয়টা পর্যন্ত। বাসায় ফিরতে ফিরতে রাত দশটা হয়ে যায়।

এখন তাঁর কোনো প্রেমিক নেই। তাঁর জীবনে যে কোনো প্রেমিক ছিল না, তা নয়। যখন তিনি তাঁর প্রেমিকের সঙ্গে বাইরে ঘুরতেন বা এক সাথে খাওয়া-দাওয়া করতেন, তখন তিনি স্বাভাবিকভাবেই আনন্দ পেতেন। তবে সেই আনন্দের চেয়ে তিনি বেশি শান্তি পেতেন তাঁর পরিবারের সঙ্গে থাকার সময়। কাজের ব্যস্ততার কারণে এখন তাঁর নতুন করে প্রেমে পড়ার সময় ও অনুভূতি কোনোটাই নেই। তাঁর মা-বাবা তাঁর বিয়ে নিয়ে দুশ্চিন্তা করলেও তাঁকে সরাসরি আগেও কিছু বলেননি, এখনো কিছু বলেন না।

২০১০ সালে জাপানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে ৫০ বছর বয়সের পুরুষদের পাঁচজনের মধ্যে একজন এবং একই বয়সের নারীদের দশ জনের মধ্যে একজন অবিবাহিত। তাঁরা কখনোই বিয়ে করেননি। এই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, এ হার ভবিষ্যতে আরও বাড়বে।

মিনার সমবয়সী বান্ধবীদের মধ্যেও অবিবাহিত বান্ধবী অনেক আছে। তাঁরা একই ভাবে মনে করছেন, বিয়ে করার তেমন প্রয়োজন নেই। কারণ তাঁদের চাকরি আছে, বাসা আছে, স্বাধীনতা ও নিরাপত্তা আছে।

- Advertisement -
Ad image

জাপানের সমাজে বর্তমানে জন্ম হার কমে যাচ্ছে। জাপানিরা সাধারণত বিবাহ পদ্ধতির মধ্যে সন্তানের জন্ম দেয়। জন্ম হার বাড়াতে চাইলে বিয়ের হারও বাড়ানো দরকার। সমাজের বিভিন্ন ব্যবস্থা ও নিয়ম বদল করে নেওয়া হলে জন্ম হার বাড়ানোর অবস্থা আরও ভালোভাবে তৈরি হবে। যেমন কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া, সরকারি নার্সারি বা শিশু পরিচর্যা কেন্দ্রের সংখ্যা বাড়ানো ইত্যাদি। কিন্তু মুশকিল হলো বিয়ে মানুষের ব্যক্তিগত ধারণার ওপর অনেকটা নির্ভর করে।

বিয়ে করার প্রয়োজন আছে কি? জাপানের কর্মজীবী নারীদের এ রকম প্রশ্নের উত্তর আমরা কীভাবে দেব, তা অনেকটাই নির্ভর করবে বিয়ে আমরা কীভাবে দেখি তার ওপর।

You Might Also Like

কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে
প্রতি ঘন্টায় যার আয় এক হাজার ২০০ কোটি টাকা
পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার ৬৮০ জন খুন
ইমরান সরকারের পরিচয় জানতে চান সুপ্রিম কোর্ট
থাই-মালয়েশিয়া সীমান্তে ১৩৯ গণকবর
Previous Article ১৭ প্রেমিকার সঙ্গে একযোগে প্রেম, অতঃপর
Next Article ৫০০ অভিবাসীকে হত্যা!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাংলাদেশি বিজ্ঞানীর যুগান্তকারী সাফল্য: নোবেলের সম্ভাবনা

11 years ago

শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

11 years ago

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার —হাবিবুর রহমান হাবিব

3 years ago

প্রধানমন্ত্রীর মদিনা জিয়ারত ও ওমরাহ পালন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত।

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?