By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে শীঘ্রই স্কলার্সহোম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে —প্রফেসর ড. কবীর চৌধুরী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সিলেটে শীঘ্রই স্কলার্সহোম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে —প্রফেসর ড. কবীর চৌধুরী

Last updated: August 30, 2017 12:26 pm
9 years ago
3 Min Read
SHARE

Scholarshome copy(2)বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল প্রাণের উচ্ছ্বাস। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের হলরুমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল বারী জামালী, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রানবন্ধু বিশ^াস, ইলেকট্রিক সাপ্লাই ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কবির চৌধুরী বলেন, স্কলার্সহোম এগিয়ে যাচ্ছে। বিশে^র বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্কলার্সহোমের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। সর্বক্ষেত্রেই তারা তাদের যোগ্যতা, মেধা এবং দক্ষতার স্বাক্ষর রাখছেন। স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের হৃদয়ে একটি স্বপ্ন জাগিয়ে দিয়েছেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে সমাজ ও রাষ্ট্রে স্কলার্সহোমের শিক্ষার্থীরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সত্যিকার মানুষ হিসেবে নিজেদেরকে তুলে ধরবে। স্কলার্সহোমে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করতে অচিরেই লন্ডন বিশ^বিদ্যালয়, ম্যানেচেস্টার বিশ^বিদ্যালয় এবং নটিংহাম বিশ^বিদ্যালয়ের কারিকুলামের আলোকে সিলেটে স্কলার্সহোম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী বলেন, স্কলার্সহোমের শিক্ষাথীরা শৃঙ্খলা, যোগ্যতা, জ্ঞান-প্রজ্ঞা, মেধা-মনন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে আছে। সত্যিকার মানুষ হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। জ্ঞানের আলোয় নিজেদেরকে বিকশিত করে সুন্দর পৃথিবী গড়তে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘এসপায়ার’-এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিবা ইয়াছমিন এবং নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিলা মাহজাবিন রিয়া। শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদেরকে বরণের জন্য তাদেরকে উত্তরীয় পরানো হয়। উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি প্রফেসর ড. কবির চৌধুরী। এছাড়া বর্ষসেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় দশম শ্রেণির ছাত্র মিরাজ আনোয়ারকে হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান স্কলার্সশীপ প্রদান করা হয়। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্য্যম্পাসের ইংরেজি বিভাগের প্রভাষক খোকন চন্দ’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী, পাঠানটুলা স্কুল শাখার ভাইস প্রিন্সিপাল জেবুন্নেছা জীবন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীনাক্ষী সাহা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সমন্বয়কের ভূমিকা পালন করেন বাংলা বিভাগের প্রভাষক সুদিপ্তা দাশ। অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন সাব্বির, মাঈশা এবং মাশফিয়া। অনুষ্ঠানে স্কলার্সহোমের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

You Might Also Like

‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটী মেয়ে নাদিয়া
সিলেটের বন্যাকবলিত মানুষ ভয়াবহ দুর্ভোগ
ছাতকের বন্ধুর হাতে বন্ধু খুন
৯৯% ভোট কেন্দ্রেই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি
গভীর শ্রদ্ধায় স্মরণ জাতির জনককে
Previous Article
Next Article “সবুজ বাংলাদেশ গড়তে” সিটি মডেল বিদ্যালয়ের প্রত্যয়- শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

11 years ago

“সবুজ বাংলাদেশ গড়তে” সিটি মডেল বিদ্যালয়ের প্রত্যয়- শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

9 years ago

আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে

11 years ago

সম্পদ হারানোর সম্ভবনা আছে মেধা ও জ্ঞান হারানোর সম্ভবনা নেই নাসরিন জাহান ফাতেমা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?