By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দেড় মণের বাগাড়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

দেড় মণের বাগাড়

Editor
Last updated: January 14, 2019 7:52 pm
Editor
8 years ago
Share
SHARE

পৌষসংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলে বসেছে মাছের মেলা। MASসেই মেলায় উঠেছে বিভিন্ন ধরনের মাছ। তবে মেলায় আসা প্রায় প্রত্যেকে একবার হলেও এক বিক্রেতার একটি মাছের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। শ্রীমঙ্গলের মাছ বাজারে দিনব্যাপী মাছের মেলায় মূল আকর্ষণই হয়ে ওঠে বিশাল আকৃতির একটি বাগাড়।

মাছটির বিক্রেতা হাফিজ মিয়া বলেন, বাগাড়টির ওজন ৬০ কেজি তথা দেড় মণ। এটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। তিনি দাম হেঁকেছেন দেড় লাখ টাকা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এর দাম উঠেছে সর্বোচ্চ ৭০ হাজার টাকা। তবে তাঁর প্রত্যাশা তিনি আশানুরূপ দামই পাবেন।

হাফিজ মিয়ার মাছের খানিকটা দূরেই আরেকটি বাগাড়ের দিকেও ছিল ক্রেতাদের আকর্ষণ। লিমন মিয়া নামের এক বিক্রেতা ৩০ কেজি ওজনের ওই মাছ তুলেছিলেন বিক্রির জন্য। এই মাছের দাম হাঁকা হচ্ছিল ৮০ হাজার টাকা। ছোট-বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে মেলায়। রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বোয়াল, বাগাড়, চিতল, আইড়সহ বিশাল আকৃতির বিভিন্ন মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। দরদাম ঠিক হলে অনেকে ক্রেতা আস্ত মাছ কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার বিক্রেতাদের দিয়ে মাছ কেটে টুকরা করে নিয়ে যাচ্ছেন। এবারের মাছের মেলায় তরুণদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। বেশির ভাগ তরুণ বিক্রেতাদের কাছে বড় বড় মাছের নাম জিজ্ঞেস করছেন, মুঠোফোনে ছবি তুলে নিচ্ছেন।

মাছ বাজারে আসা শোভ  এক তরুণ বলেন, ‘মাছ কিনতে ও দেখতে মেলায় এলাম। সারা বছর তো এ ধরনের মাছের মেলা হয় না। এত বড় বড় মাছ চোখেও পড়ে না। মেলায় বড় বড় মাছ উঠেছে শুনে দৌড়ে এলাম।’

শ্রীমঙ্গল মাছ বাজার কমিটির সহসভাপতি হান্নান মিয়া  বলেন, পৌষসংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা বড় বড় মাছ নিয়ে এসেছেন। আর এসব মাছ দেখতে আসা মানুষের ভিড়ে বাজার এখন উৎসবমুখর হয়ে উঠেছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবারের মেলায় মাছ একটু কম। দিনব্যাপী এই মেলায় শ্রীমঙ্গল উপজেলার বাইরে থেকেও অনেকে মাছ কিনতে আসেন।

You Might Also Like

দেশ এখন ঘুষের রাজ্য : এরশাদ
সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ অনুষ্ঠিত
নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
August 6, 2021
২৫ গ্রামে ঈদ উদযাপন
Share This Article
Facebook Email Print
Previous Article ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ল
Next Article রংপুরকে হারিয়ে সিলেটের জয়
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?