By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আর্মব্যান্ড খুলে ফেললেন চ্যাম্পিয়ন নেইমার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলা

আর্মব্যান্ড খুলে ফেললেন চ্যাম্পিয়ন নেইমার

Last updated: August 22, 2016 10:58 am
10 years ago
3 Min Read
SHARE

28240_s1অলিম্পিক ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ব্রাজিলিয়ানদের। এবারের অলিম্পিক ফুটবলের শিরোপা জিতলো ব্রাজিল। আর জয় শেষে ব্রাজিল অধিনায়ক নেইমার বললেন, অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। শনিবার রিওডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় কুড়ায় স্বাগতিক ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের শুরুর ও শেষের নায়ক অধিনায়ক নেইমারই। ফাইনালের ১২০ মিনিটের লড়াই শেষ হয় ১-১ গোলের সমতায়। ম্যাচে নেইমারের গোলেই এগিয়ে যায় ব্রাজিল। আর টাইব্রেকারে ব্রাজিলের শিরোপা জয়সূচক শটটি নেন এফসি বার্সেলোনার এ তুখোড় ফরোয়ার্ড। ফাইনাল শেষে ২৪ বছরের নেইমার বলেন, আমি এখন একজন চ্যাম্পিয়ন এবং আমি অধিনায়কের আর্মব্যান্ড খুলে রাখছি। অধিনায়ক হওয়াটা অনেক সম্মানের। তবে আমি আর অধিনায়ক থাকতে চাই না। আমি টিটেকে (জাতীয় দলের কোচ) জানাতে চাই তিনি এখন নতুন অধিনায়ক খুঁজে নিতে পারেন। খেলোয়াড়ি ক্যারিয়ারে আগেও শিরোপার স্বাদ নিয়েছেন নেইমার। মহাদেশীয় আসর ২০১৫ ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপা জেতেন তিনি ব্রাজিলের জার্সি গায়ে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে নেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদও। নেইমার বলেন, এক শিরোপা থেকে অপরটিকে বড় করে দেখাটা পছন্দ নয় আমার। প্রতিটি প্রতিযোগিতা ও প্রতিটি শিরোপাই আমার কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই ব্রাজিলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঈশ্বরকে ধন্যবাদ আমরা তা পেরেছি। অনেক সংগ্রাম, পরিশ্রমের ফসল এটি। সর্বাধিক পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানরা নাগাল পাচ্ছিল না অলিম্পিক শিরোপার। আগে তিনবার ফাইনালে খেললেও শিরোপা অধরা থেকে যায় তাদের কাছে। সর্বশেষ ২০১২ লন্ডন অলিম্পিকসের ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হার নিয়ে স্বপ্ন ভাঙে ব্রাজিলিয়ানদের। আর এবার নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছিল ব্রাজিলিয়ানরা। আর ফাইনালে জার্মানিকে পেয়ে আলাদা আবেগ পেয়েছিল ব্রাজিলিয়ানরা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নিজ মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের অবিশ্বাস্য হার দেখে ব্রাজিল। বিশ্বকাপ শেষে নেইমারকে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। দুমাস আগে কোপা আমেরিকা সেন্টেনারিও আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কোচ দুঙ্গার ব্রাজিল। এতে দুঙ্গাকে সরিয়ে আদেনর লিওনার্দো বাচ্চিকে দায়িত্ব দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও রিও অলিম্পিকে ব্রাজিল দলের দায়িত্ব সামলান কোচ রোজারিও মিকেল। এবারের পুরুষ ফুটবলে ৬ গোল নিয়ে তালিকার শীর্ষে জার্মান তারকা সার্জ নাবরি। আসরে দ্বিতীয় সর্বোচ্চ চার গোল পেয়েছেন নেইমার। তবে নেইমার বলেন, একা কেউ ম্যাচ জেতে না। আমি আমার অনুভূতি বোঝাতে পারবো না। আমার স্বপ্ন পূরণ হলো। আর নিজ দেশের মাটিতে এমন সাফল্য নিয়ে আমি গর্বিত। ব্রাজিলের অলিম্পিক শিরোপা জয়ে ঝকঝকে ছবিটা ওয়েভারটনেরও। টাইব্রেকারে তখন ৪-৪ সমতা চলছে। জার্মান তারকা নিলস পিটারসেনের শট রুখে দিলেন ব্রাজিল গোলরক্ষক ওয়েভারটন। অর্থাৎ শেষ শটে গোল পেলেই শিরোপা ব্রাজিলের। এ সময় আগুয়ান নেইমারকে কিছু একটা বলেন ওয়েভারটন। কী বলেছিলেন তিনি? ওয়েভারটন বলেন, আমি তাকে বলেছিলাম ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। ঈশ্বর নেইমারকে পছন্দ করেন যেমনটি তিনি পছন্দ করেন আমাদের পুরো দলকে।

You Might Also Like

রেকর্ড স্কোরে ওয়ানডে সিরিজ জয় ইংল্যান্ডের
রিয়ালের জয়ে আবারও রোনালদোর গোল
আফ্রিদিদের ১২৮ রানের টার্গেট দিল সিলেট
চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতলো মুম্বই
বিপিএলে মাতোয়ারা সিলেট : ৩১ অক্টোবর থেকে মিলবে টিকেট
Previous Article ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরনে আ.লীগের আলোচনা সভা
Next Article প্রতিটি ক্ষণ হবে ঈদের আনন্দ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ

12 years ago

লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা

11 years ago

ক্রিকেটকে বিদায় জনাথন ট্রটের

12 years ago

সাকিব–শাহাদাতের জোড়া আঘাত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?