By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রিয়ালের জয়ে আবারও রোনালদোর গোল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

রিয়ালের জয়ে আবারও রোনালদোর গোল

Last updated: September 28, 2014 3:03 pm
12 years ago
2 Min Read
SHARE

ক্রিস্তিয়ানো রোনালদো আবার গোল পেয়েছেন; জিতেছে তার দল রিয়াল মাদ্রিদও। পর্তুগিজ তারকার জয়সূচক গোলে ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোলটি করেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

উয়েফা চাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলে গত তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮বার বল পাঠানো রিয়ালের আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না। তবে গত মৌসুমে এই দলটির মাঠে ২-২ গোলে ড্রয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে একটু বেশিই সতর্ক ছিলেন কোচ আনচেলত্তি।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের রক্ষণের বাধা এড়াতে খানিকটা লড়াইও করতে হয় রিয়ালকে। প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে মদ্রিচের গোলে এগিয়ে যায় বর্তমানের ইউরোপ চ্যাম্পিয়নরা।

টনি ক্রুসের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ২০ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ।

আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবারের গোলদাতা দারুণ ফর্মে থাকা রোনালদো।

ডি বক্সের অনেকটা ভেতরে ঢুকে একজন খেলোয়াড়কে কাটিয়ে রোনালদোকে পাস দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তা থেকেই ডান পায়ের শটে বল জালে জড়ান গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। লিগে রোনালদোর এটা দশম গোল। লিগের আগের দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি।

পরের মিনিটেই ব্যবধান কমানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু নাইজেরিয়ার স্ট্রাইকার উচে গোলপোস্ট ফাঁকা পেয়েও বল উড়িয়ে মারেন।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করার আরেকটা ভালো সুযোগ নষ্ট করে ভিয়ারিয়াল।

- Advertisement -
Ad image

অন্যদিকে, ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রিয়ালের গ্যারেথ বেল।

বাকি সময়ে দুই দলের কেউই তেমন কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের সফলতম দল রিয়াল।

You Might Also Like

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!
শ্রীলংকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ পাকিস্তানকে ৭৭ রানে হারিয়ে ১-১ এ সমতা আনলো শ্রীলংকা
সদলবলে ইসলাম গ্রহণ করল ক্যামেরুনের ফুটবল টিম
বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে
বাংলাদেশি আম্পায়ারকে গালি দিয়েছেন কোহলি?
Previous Article মেসি-নেইমারে বার্সেলোনার বিশাল জয়
Next Article এবারো শিরোপার লক্ষ্য মাশরাফির
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ক্রিকেটে ফিরেই যা বললেন আশরাফুল!

10 years ago

অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো সিরিজের প্রত্যাশা মুশফিকের

11 years ago

ঝড় তোলার অপেক্ষায় মিলার

11 years ago

ফিফা ‘সম্রাট’ হ্যাভেলাঞ্জ আর নেই

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?