By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মেসি-নেইমারে বার্সেলোনার বিশাল জয়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

মেসি-নেইমারে বার্সেলোনার বিশাল জয়

Last updated: September 28, 2014 3:00 pm
12 years ago
3 Min Read
SHARE

আগের ম্যাচে গোল করতে না পারার হতাশা কাটাতেই যেন একসঙ্গে জ্বলে উঠলেন বার্সেলোনার তারকারা। হ্যাটট্রিক করলেন নেইমার, জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর এই দুই তারকার দারুণ খেলায় গ্রানাদাকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা।

শনিবার ঘরের মাঠ ক্যাম্প নউতে লা লিগার ম্যাচে ৬-০ গোলে জিতেছে স্পেনের অন্যতম সফল দলটি।

লিগের প্রথম চার ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা গত ম্যাচে হঠাৎ করেই খেই হারিয়ে বসে। গত বুধবার মালাগার জালে বল পাঠানো তো দূরের কথা, নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতেই ব্যর্থ হয় মেসি-নেইমাররা। ফলে গোলশূন্য ড্রয়ের হতাশাই ওই ম্যাচে মাঠ ছাড়ে তারা।

একেতো ওই ড্রয়ের ধাক্কা, তার ওপর আবার প্রথম পাঁচ রাউন্ডে প্রতিপক্ষ গ্রানাদার মাত্র তিন গোল হজম করার চিত্র বার্সেলোনার কোচ লুইস এনরিকেকে দুশ্চিন্তায় ফেলেছিল। তবে মেসির আর নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই সব চিন্তা দূর হয়ে যায়।

২৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। অতিথিদের এক খেলোয়াড় বল বিপদমুক্ত করতে গিয়ে আড়াআড়ি পাস দেন। ওই সময় নেইমার ক্ষিপ্রতার সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে শট নেন। বলটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। লিওনেল মেসির ক্রসে হেড করে গোলটি করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

আর বিরতির আগমুহূর্তে ব্যবধান ৩-০ করে জয়টাও মোটামুটি নিশ্চিত করে ফেলেন নেইমার। ডি বক্সের বাইরে থেকে মেসির আলতো করে বাড়ানো বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেছিলেন গোলরক্ষক কিন্তু আয়ত্ত্বে নিতে পারেননি তিনি। ওখান থেকে বল পেয়ে দ্রুততার সঙ্গে ডান পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিল বিশ্বকাপে চার গোল করা নেইমার।

দ্বিতীয়ার্ধের ১৭তম মিনিটে ম্যাচে নিজের গোলের খাতা খোলেন মেসি। ডি বক্সের মধ্যে ডান দিক থেকে দেয়া দানি আলভেসের ক্রসে হেড করে বল জালে পাঠান আর্জেন্টিনার এই তারকা।

এর চার মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। সহায়তার ভূমিকায় টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি। ডি বক্সের বাঁ দিক থেকে দেয়া মেসির পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান নেইমার।

- Advertisement -
Ad image

আর নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে ব্যবধান ৬-০ করেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

You Might Also Like

এক নো বলে ১০৬ রান!
রংপুরকে হারিয়ে সিলেটের জয়
দুই বছর পর সিরিজ হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ
ভারতকে সোনা এনে দিল বিস্ময় বালক রণবীর
Previous Article প্রথমবারের মতো নারী উপাচার্য বুয়েটেও
Next Article রিয়ালের জয়ে আবারও রোনালদোর গোল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কিংবদন্তীদের পাশে মাশরাফি

10 years ago

চুলের ছাঁট পছন্দ হয়নি ভক্তদের

12 years ago

ফাঁকা মাঠে গোল দিলেন মেসি

9 years ago

অলিম্পিকে বাংলাদেশি মেয়ের সোনা জয়

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?