By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: খুনিদের শনিবারের মধ্যে না ধরলে রোববার হরতাল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

খুনিদের শনিবারের মধ্যে না ধরলে রোববার হরতাল

Last updated: August 28, 2014 6:02 pm
12 years ago
2 Min Read
SHARE

c0a81f1264ee7ade14d528e36cb5d7b5-25বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের ধরতে সরকারকে আগামী শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে ইসলামী ছাত্র সেনা। তারা জানায়, ওই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রথম আলোকে এ কথা জানান ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামালউদ্দিন রব্বানি। দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে তিনি খুনিদের ধরতে ২৪ ঘণ্টার সময় বেঁধে (আলটিমেটাম) দেন। পরে আলটিমেটামের সময় আবার বাড়ানো হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে জামালউদ্দিন রব্বানি বলেন, শাইখ নুরুল ইসলাম ফারুকী জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধারণা করছি যে তারাই তাঁকে হত্যা করতে পারে।

সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশে ইসলামী ছাত্র সেনা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। বিকেল চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসলামী ছাত্র সেনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছিল।

- Advertisement -
Ad image

সকালে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। মুরাদপুর মোড় এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী ও তাঁর অনুসারীরা এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী তারা ওই এলাকায় অবস্থান করে। এ সময় অর্ধশতাধিক টায়ারে আগুন ও সড়কে প্রতিবন্ধক ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় গতকাল বুধবার রাতে শাইখ নুরুল ইসলাম ফারুকী খুন হন। দুর্বৃত্তরা বাসায় ঢুকে হাত-পা বেঁধে তাঁকে গলা কেটে খুন করে।

ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।

এই হত্যার প্রতিবাদে রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত ফারুকীর ভাড়া বাসার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোহাম্মদপুরের তৈয়বিয়া কাদেরিয়া কামিল মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী। তাঁরা এই হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে স্লোগান দেন।

You Might Also Like

জাতীয় শোক দিবস উপলক্ষে যুব শ্রমিকলীগের র‌্যালী ও সমাবেশ
আবার সুযোগ আসছে ওয়ার্ক পারমিটে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের
সমরেশ মজুমদার আর নেই
সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ সিলেটে সমাজকল্যাণমন্ত্রীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত
সিলেট লেখক ফোরাম’র এসএসসি এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা সাহিত্য আড্ডা মেধাবীদের আরও বেশি পৃষ্টপোষকতা প্রয়োজন
Previous Article ভবিষ্যতের কার, লিটারে চলবে ১০০ কি.মি
Next Article শাবিতে সমাজ কর্ম বিভাগের প্রধানকে কুপিয়ে আহত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

10 years ago

মদনমোহন কলেজে নিজদলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

11 years ago

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

12 years ago

শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি বৃটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?