By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশে বর্তমানে টেলিঘনত্ব ৭৮ শতাংশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

বাংলাদেশে বর্তমানে টেলিঘনত্ব ৭৮ শতাংশ

Last updated: September 10, 2014 12:37 pm
12 years ago
2 Min Read
SHARE

17e7dbc279b2101a5274680f7e9f4a3e মোবাইল আার্থিক সুবিধা প্রদানে বিশ্বে বাংলাদেশ রোল মডেল বলে উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, গত এক বছরে এ খাতে ১৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সোমবার হোটেল র‍্যাডিসনে কমনওয়েলথ দেশগুলোর টেলিযোগাযোগ সংস্থাগুলোর (সিটিও) ফোরামের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো সমান সহযোগিতা করার জন্য উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

উন্নত দেশ গড়ার প্রত্যয় এবং ২০২১ সালের মধ্যে দেশের ৬০ ভাগ মানুষরে হাতে ইন্টারনেট তুলে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হওয়া কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৪তম কাউন্সিল সভার সাফল্য কামনা করে লতিফ সিদ্দিকী বলেন, অনেকদিন ধরেই দেশটাকে ঘিরে চক্রান্ত চলছে। সামাজিক ও রাষ্ট্রিকভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। এসবের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। এ আয়োজন আমাদের আরো এগিয়ে যেতে সহায়তা করবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

সুনীল কান্তি বোস বলেন, দেশে বর্তমানে টেলিঘনত্ব ৭৮ শতাংশ। মাত্র ৫ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীসহ এখন দেশের ৩ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে ২০২১ সালে দেশের ৬০ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করবে যার ৩০ ভাগ হবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের প্রায় ৩০০ প্রতিনিধির অংশ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনে টেকসই উন্নয়ন, মোবাইল প্রযুক্তি, থ্রিজি, মোবাইল ই-কমার্স, আউটসোর্সিং, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডেটা রিভোলিউশন, বিগ ডাটা ইত্যাদি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।

‘আইসিটিস ফর ডেভেলপমেন্ট- ফ্রম এক্সেস টু ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ সার্ভিস’ প্রতিপাদ্যে ফোরামে মোবাইল ব্রডব্যান্ড নীতিমালা, সাইবার নিরাপত্তা ও অপরাধদমন, নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, কনটেন্ট ও এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, আইপি টেকনোলজি, স্যাটেলাইট ব্রডব্যান্ড, টেলিকম রেগুলাটরি ফ্রেমওয়ার্ক, শিক্ষা-যুবসমাজ ও আইসিটি ব্যবহার এবং গ্রিন টেকনোলজিসহ টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ মালাউয়ি, তানজানিয়া, নাইজেরিয়ার মন্ত্রী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সংশ্লিষ্ট দেশের মন্ত্রীরা নিজ নিজ দেশের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের চিত্র তুলে ধরেন।

You Might Also Like

সমর্থন ও ব্যর্থতা ঢাকতে মুজিব হত্যার সঙ্গে জিয়ার নাম জড়ানোর চেষ্টা চলছে
অশালীন বক্তব্যের জন্য সাংবাদিকদের কাছে সমাজকল্যাণমন্ত্রীর দুঃখ প্রকাশ
না ফেরার দেশে সুবীর নন্দী
রাজন হত্যার প্রধান আসামী সৌদি আরবে আটক কামরুল সহ পলাতকদের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞাপন জারির নির্দেশ আদালতের
নূরজাহান শিল্পী ।। আল-আকসার-মিম্বরে-বিবর্ণ পূর্ণিমা
Previous Article এলো স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং ‘আইফোন ৬’
Next Article কমেছে আপলোড গতি, ক্ষুব্ধ ইন্টারনেট ব্যবহারকারীরা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে ৫.৫ মাত্রার ভূমিকম্প

3 years ago

সার্কিট হাউজের সামনে চটপটিওয়ালা-ট্রাক হেলপারদের সংঘর্ষ

12 years ago

সিলেটে করোনায় রেকর্ড শনাক্ত ৬০২, মৃত্যু ৭

5 years ago

দোয়েলের দেশে ।। কাব্য কবির

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?