By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সংহতির সংবাদ সম্মেলন: রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন পহেলা আগষ্ট
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিশ্বসর্বশেষ

সংহতির সংবাদ সম্মেলন: রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন পহেলা আগষ্ট

Last updated: July 30, 2015 10:46 am
11 years ago
4 Min Read
SHARE

001যুক্তরাজ্য বাঙালিদের সাহিত্য সংস্কৃতির চারণভূমি। যার ফলে যুক্তরাজ্যকে তৃতীয় বাংলা বলেও অভিহিত করা হয়ে থাকে। এখানকার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন সংহতি সাহিত্য পরিষদ। এই সংগঠনটি দুই যুগের বেশী সময় ধরে সাহিত্য-সংস্কৃতির নিরলস চর্চা করে যাচ্ছে। যা বাঙ্গালীদের জ্ন্য গর্বের ও আনন্দেন বিষয়।

২০০৮ সাল থেকে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বাহিরে সর্ব প্রথম বাংলা কবিতা উৎসব ও বহির্বিশ্বের বাংলা ভাষার কবি সাহিত্যিকদের মূল্যায়নের লক্ষ্যে সাহিত্য পুরষ্কারের উদ্যোগ গ্রহণ করে। সংহতির কবিতা উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অংশ গ্রহণ করেছেন কবি ও সাহিত্যিকরা।

২৩ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংহতির রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডনের বসবাসরত কবি সাহিত্যিকদসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে সংহতির সভাপতি কবি ইকবাল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হক এহিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন বুলবুল।

সারাদিনব্যাপি উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সকাল সাড়ে ১১টায় লন্ডনের আলতাব আলী পার্ক থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও সেই সাথে র‌্যালী যা টয়নবী হলে গিয়ে শেষ হবে। মূল অনুষ্ঠানস্থলে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান, সংহতি সাহিত্য ও গুনীজন সম্মাননা পদক প্রদানসহ আকর্ষনীয় সব অনুষ্ঠানমালা।

- Advertisement -
Ad image

সভায় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমত রনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার আবু তাহের, লেকখ গবেষক ইসহাক কাজল, কবি তুহিন চৌধুরী, কবি হেলাল উদ্দিন, কবি গোলাম কবির, কবি ও সাংবাদিক মিল্টন রহমান, মজিবুল হক মনি, আনওয়ারুল ইসলাম অভি, কবি ময়নুর রহমান বাবুল, কবি কাজল রশিদ, কবি মোশাহিদ খান, কবি আরাফাত তানিম, একে আব্দুল্লাহ, সাংবাদিক মুরাদ কাদির, রুবি হক, চ্যানেল আই রিপোর্টার আব্দুর রাশিদ, এন টিভির ফারুক সুমন, শীর্ষবিন্দুর নিজস্ব প্রতিনিধি রনি চৌধুরীসহ আরো অনেকে।

সংহতি সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। জন্মলগ্ন থেকে এই সংগঠন তার কর্মের প্রতি শ্রদ্ধাশীল। থেকে বিভিন্ন সময় সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, আবৃত্তি, নাঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা উৎসব, সাহিত্য গল্প কবিতা সংকলন প্রকাশ করে থাকে। এছাড়াও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো পালনসহ নানান কর্মতৎপরতার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা লালন করা পাশাপাশি ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে ধরার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ সময়ের সংহতি সময়ের হাত ধরে ২৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। বহু জাতীয় সংস্কৃতির বর্তমান তীর্থ ভুমি বিলেতে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে এই দীর্ঘ পথ চলে আসা একটি সংগঠনের জন্য বিশাল আনন্দের এবং গর্বের। সংহতির এই আনন্দ উৎসবকে পালন করার প্রয়াস নিয়েই আগামী পহেলা আগষ্ট পূর্ব লন্ডনের টয়নবী হলে আয়োজন করা হয়েছে রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠান।

আয়োজিত এই অনুষ্টানে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন নন্দিত কথা সাহিত্যিক কবি নাট্যকার আনিসুল হক, কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি, কবি শোয়াইব জিবরান, বিশিষ্ট সংগীত শিল্পী বাদশা বুলবুল, ও রানা শেখ। এছাড়াও কলকাতা থেকে উপস্থিত থাকবেন সানতুর শিল্পী কুনাল সাহা, আমেরিকা থেকে কবি জিয়া উদ্দিন, কানাডা থেকে মোহাম্মদ আব্দুল হাসিব।

অন্যান্য মধ্যে উপস্থিত থাকবেন বিলেতের মূল ধারার লেখক স্টিফেন ওয়াটস এবং বিলেতের স্বনামধন্য বাঙ্গালী কবি, সাহিত্যিক লেখক ও শিল্পীবৃন্দ। তাছাড়াও যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন এলাকা থেকে অনেক কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীরা উক্ত সম্মেলনে এসে অংশগ্রহণ করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

- Advertisement -
Ad image

You Might Also Like

ঈদ করেত সিলেট আসছেন অর্থমন্ত্রী
বিশ্বনাথে ‘মাসিক সিঙ্গেরকাছ বার্তা’র প্রকাশনা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা
আ.ফ.ম. কামাল কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব -অধ্যাপক ডা. এম.এ. আহবাব
দেশের ৩৭টি কারাগারের আশেপাশেও থাকছে না মোবাইল নেটওয়ার্ক
Previous Article চুলের সৌন্দর্য্য বাড়াতে ঘরোয়া টোটকা
Next Article সুখি হতে চান জীবনে? মনে সাহস এনে নিয়ে ফেলুন এই সিদ্ধান্তগুলো
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে তরুণ ছড়াকার জুসেফ খানের ৪টি ছড়াগ্রন্থ

7 years ago

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিমানবন্দরে জেলা, দরগাহে মহানগর আ.লীগ

11 years ago

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শফিকুর রহমান চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

5 years ago

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?